জেনে নিন, মহিলাদের ক্রিকেট নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তালিবানরা?

আফগান নারীদের ক্রিকেট খেলা নিয়ে ধোঁয়াশাটা রয়েই গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুরুষদের ক্রিকেট খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তালিবানরা। কিন্তু মহিলাদের ক্রিকেট নিয়ে এখনও কিছুই স্পষ্ট করে জানায়নি কট্টর মৌলবাদী এই সংগঠনটি। তাই আফগান নারীদের ক্রিকেট খেলা নিয়ে ধোঁয়াশাটা রয়েই গিয়েছে। তবে এবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)।

কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে, মহিলাদের ক্রিকেট খেলাতে সম্মতি না দেওয়া হলে আফগানিস্তানের পুরুষ দলকেও স্বীকৃতি দেবে না। আর আইসিসি-র সদস্য পদ থেকেও বাদ পড়বে আফগানিস্তান।

আইসিসি-র মুখ্য আধিকারিক জিওফ অ্যালারডিস এই বিষয়ে বলেন, ‘আফগানিস্তানের পুরুষ এবং মহিলা দুই ক্রিকেট দলকে খেলতে দেখাই আমাদের লক্ষ্য। আমরা এই দেশটিকে অনেক প্রতিযোগিতায় খেলতে দেখেছি। তবে মহিলাদের থেকে পুরুষ দলই বেশি খেলেছে। তবে বর্তমানে আফগান নারীদের ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই নিয়ে আগামী সপ্তাহে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক রয়েছে। সেটার ওপরই সবকিছু নির্ভর করবে। তবে আশা করছি আফগান মহিলাদের ক্রিকেট খেলা বন্ধ হবে না। এবার বাকিটা বলবে সময়ই।’

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন