পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। ২২ গজের ময়দানেও দেখা যায় সেই উত্তাপ। মাঠের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের বরাবইও এড়িয়ে চলে ভারতের খেলোয়াড়রা। এবার শুরু হয়েছে নতুন চর্চা। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে শিখর ধাওয়ানের নাম যুক্ত থাকার  খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছে ই তীব্র বিতর্ক। আর তাতেই রীতিমতো ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ওপেনার। হংকংয়ে আয়োজিত হতে চলা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ধাওয়ানের। অথচ তাঁর দাবি, এই প্রতিযোগিতায় খেলায় নাম দেওয়ার কোনও অনুমতিই তিনি দেননি। নিজের অজান্তে কীভাবে টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে গেল তাঁর নাম? সেই প্রশ্ন তুলে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ‘গব্বর’। আয়োজকদের বিরুদ্ধে কি সত্যিই আইনি পথে হাঁটবেন শিখর? ক্রিকেটমহলে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।   

জানা গিয়েছে,  ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপ’-এ এশিয়া ওয়ারিয়র্স দলের সদস্য হিসেবে দেখানো হয়েছিল শিখর ধাওয়ানের নাম। এই দলে পাকিস্তানের ক্রিকেটার ইফতিখার আহমেদ এবং সোহেল তানভিরের মতো খেলোয়াড়দেরও থাকার কথা জানানো হয়েছিল। ধাওয়ানের নাম এই তালিকায় প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা। তবে প্রাক্তন ভারতীয় ওপেনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে তিনি কোনও অনুমতি দেননি। সমাজমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে ধাওয়ান জানিয়েছেন, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম দেখতে পেয়েছেন তিনি। কিন্তু তাঁর দাবি, নিজের অজান্তেই এবং অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করেছেন আয়োজকরা। তাঁর দল উপযুক্ত আইনি পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন ধাওয়ান। এক্স হ্যান্ডেলে ধাওয়ান লিখেছেন, “আমি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখতে পেয়েছি। আয়োজকরা আমার অজান্তে বা অনুমতি ছাড়াই আমার নাম ব্যবহার করেছে এবং আমার দল এর প্রতিকারে যথাযথ আইনি ব্যবস্থা নেবে। আমি গণমাধ্যম এবং আমার ভক্তদের অনুরোধ করছি, কোনো অননুমোদিত ঘোষণার খবর প্রচার করবেন না বা তার ওপর নির্ভর করবেন না। আপনাদের অব্যাহত ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ 

হংকংয়ে এই প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এশিয়া ওয়ারিয়র্স ছাড়াও আফ্রিকা লায়ন্স, ইউরোপ চ্যাম্পিয়ন্স এবং নর্থ আমেরিকা ঈগলস, এই চারটি দলকে নিয়ে প্রতিযোগিতাটি হওয়ার কথা। বিভিন্ন দেশের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগিতার সূচি নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।  

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?