ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার(২২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরুর নিয়মরক্ষার ম্যাচ ছিল। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি। আরসিবির তারকা শুধু দাপিয়ে ব্যাটিং করেছেন তাই নয় জড়িয়েছেন বিতর্কেও। খেলা চলাকালীন হায়দরাবাদের খেলোয়াড় ট্রাভিস হেডের সঙ্গে বিরাটের কথাকাটি হতে দেখা গিয়েছে। এমনকি খেলা শেষে হেডের সঙ্গে হাত মেলানো এড়িয়ে গিয়েছেন বিরাট। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হয়েছে সেই ভিডিও।  

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু যখন হায়দরাবাদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য তাড়া করছিল। সেই সময়ে মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেখা যায় কোহলি হেডকে কড়া ভাষায় কিছু কথা শোনাচ্ছেন। তবে কীভাবে এই বাদানুবাদ শুরু হয়েছিল তা স্পষ্ট নয়।  শুক্রবার কোহলি ১১ রানে আউট হন এবং পরে আরসিবি ৫৫ রানে ম্যাচটি হেরে যায়। খেলা শেষে নিয়ম মতো খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। সেই সময়ে দেখা যায় আরসিবির তারকা খেলোয়াড় বিরাট হেডের সঙ্গে হাত না মিলিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। তবে কোহলি হেডের আগের খেলোয়াড়ের সঙ্গে এবং  হেডের পরে থাকা  ঈশান কিশাণের সঙ্গে করমর্দন করেন । এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। 

আরও পড়ুন: সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

প্রসঙ্গত, শুক্রবার আইপিএল লিগ পর্বের ম্যাচে হায়দরাবাদ ৫৫ রানে জিতলেও বেঙ্গালুরুর উপর কিছুই প্রভাব পড়েনি। তারা পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। আরসিবির পাশাপাশি প্লেঅফে জায়গা করে নিয়েছে  গুজরাত টাইটান্স  ও  সানরাইজার্স হায়দরাবাদ। আর বাকি রয়েছে একটি মাত্র জায়গা। সেই জায়গা কে দখল করবে সেটাই এখন দেখার অপেক্ষা। 

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা