তৃতীয় দিনের শেষে গিলের উইকেট হারিয়ে খানিকটা চাপে ভারত

জমে গেল কানপুর টেস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমে গেল কানপুর টেস্ট। তৃতীয় দিনের শেষে ওপেনার শুভমন গিলের উইকেট হারাল টিম ইন্ডিয়া। মাত্র এক রানে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন কাইল জেমিসন। ভারতের স্কোর দাঁড়াল এক উইকেটে ১৪ রান। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (৪) এবং চেতেশ্বর পূজারা (৯)।  যদিও ৬৩ রানের লিড রয়েছে অজিঙ্কা রাহানে অ্যান্ড কোম্পানির স্কোর বোর্ডে। এখান থেকে ব্ল্যাকক্যাপসদের সামনে বড় রানের টার্গেট সেট করাই হল ভারতীয়দের প্রধান লক্ষ্য।

দ্বিতীয় দিন বিনা উইকেটে ১২৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। তবে তিন নম্বর দিন কিছুক্ষণ পর থেকেই উইকেট হারাতে থাকেন কিউয়িরা। অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের দাপটে ২৯৬ রানেই গুটিয়ে যান কেন উইলিয়ামসনরা। অক্ষর নেন ৫টি উইকেট এবং অশ্বিনের দখলে যায় ৩টি উইকেট। এছাড়া উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজাও একটি করে উইকেট পান। সর্বাধিক ৯৫ রান করেন টম ল্যাথাম।

দ্বিতীয় দিনের শুরুতেই রীতিমতো দাপট দেখান টিম সাউদি। বল হাতে জ্বলে ওঠেন তিনি। তুলে নেন ৫টি উইকেট। যার ফলে মাত্র ৩৪৫ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের শেষ একটি উইকেট পেয়েছিলেন এই কিউয়ি পেসার। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই জাদেজা (৫০), ঋদ্ধিমান সাহা (১), শ্রেয়স (১০৫) এবং অক্ষর প্যাটেলের (৩) উইকেট তুলে নেন তিনি।

পাশাপাশি, ২টি উইকেট তুলে নেন আজিজ প্যাটেলও। ফলে টিম ইন্ডিয়াকে  ৩৪৫ রানের মধ্যেই বেঁধে ফেলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির