চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান পেলেন সৌম্য

আন্তর্জাতিক ডেস্ক: সেঞ্চুরি বা শতরান কী জিনিস সেটা হয়তো ভুলেই গিয়েছিলেন সৌম্য সরকার। টানা তিন বছর তিন অঙ্কের রানের দেখা পাননি বাংলাদেশের এই ক্রিকেটার। তবে মঙ্গলবার তাঁর সেই আক্ষেপ মিটল। বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে ১০৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন টাইগারদের এই ওপেনার। সৌম্যর এই ইনিংসে ছিল ১০টি চার এবং একটি ছক্কা দিয়ে। 

এর আগে ২০১৯ সালে শেষবার শতরান করেছিলেন তিনি। সেটা ছিল হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। তারপর পর থেকে তিন বছর আর শতরানের দেখা পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে সৌম্যর রানে ফেরাটা অনেকটাই স্বস্তি দেবে নির্বাচকদের। কারণ, তাঁর মতো একজন ক্রিকেটারের রান না পাওয়াটা খানিকটা চিন্তার বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল।

যদিও বাংলাদেশ ক্রিকেট লিগের এই ম্যাচে উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছে আরও দু’জন। তাঁরা হলেন মহম্মদ মিঠুন এবং মিজানুর রহমান।

 

 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ