সিরিজ জয়ের পর শাস্ত্রী ও দ্রাবিড়কে মিলিয়ে দিলেন কোহলি

স্বাভাবিকভাবেই বেশ খুশি ক্যাপ্টেন বিরাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াংখেড়েতে বড় ব্যবধানে জয় তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। চতুর্থ দিনের শুরুতেই মাত্র ১১ ওভারে কিউয়িদের বাকি থাকা পাঁচটি উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়ার বোলাররা। টি-২০ বিশ্বকাপের পর বিশ্রাম সেরে এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল অধিনায়ক বিরাট কোহলির। আর রাজা ফিরতেই যেন ভয়াবহভাবে জ্বলে উঠল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষকে ৩৭২ রানে পরাস্ত করে টেস্ট ক্রিকেটে সবথেকে বড় জয়টি তুলে নিয়েছে তারা।

তাই স্বাভাবিকভাবেই বেশ খুশি ক্যাপ্টেন বিরাট। ম্যাচ শেষে তিনি জানান, ‘দলে ফেরার সঙ্গে সঙ্গেই সিরিজ জিততে পেরে খুবই ভালো লাগছে। অধিনায়ক হিসেবে ফিরেই গোটা দলকে ভালো পারফরম্যান্স করতে দেখেছি। যেটা সত্যি আমার জন্য একটা ভালো বিষয়। আমরা চেয়েছিলাম দলের প্রত্যেকে যেন নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আর সকলে সেটাই করেছে। প্রথম টেস্টটা অল্পের জন্য জিততে পারা যায়নি। তবে তাতে আমরা হতাশ হইনি। আমাদের নিজেদের পারফরম্যান্সের ওপর ভরসা ছিল’।

শাস্ত্রী এবং দ্রাবিড় প্রসঙ্গে কিং কোহলি বলেন, ‘টিম ইন্ডিয়ার আগের কোচ এবং সাপোর্ট স্টাফরাও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। এখন রাহুল ভাই এসেছেন। তবে উভয়ের মানসিকতা একই রয়েছে। প্রত্যেকেই ভারতীয় ক্রিকেট দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এটা চির সত্য’।   

 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর