ফের ড্র, চিমার সহজ সুযোগ নষ্টের জন্য জয় পেল না ইস্টবেঙ্গল

নাম চিমা হলেই কি আর চিমা ওকোরি হওয়া যায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম চিমা হলেই কি আর চিমা ওকোরি হওয়া যায়? না, কোনওদিনও যায় না। সেটা ইস্টবেঙ্গলের বর্তমান ফরোয়ার্ড ড্যানিয়েল চিমাকে দেখে সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। এতই বড়মাপের ফুটবলার তিনি যে কিনা গোলরক্ষককে সামনে পেয়েও বল প্রতিপক্ষের জালে পাঠাতে পারেন না। এদিকে দেখলে মনে হয় অনেক বড় একজন ফরোয়ার্ড। আসলে নামেই তাল পুকুর, যেখানে ঘটিও ডোবে না।

এই চিমার সহজ দু’টি সুযোগ নষ্টের খেসারত দিতে হল লাল-হলুদকে। তিনি যদি একটি শটও গোলে রাখতেন তাহলে দিয়াজের দল চলতি আইএসএলে প্রথম জয়ের দেখা পেয়ে যেত। না, জয় তো দূরের কথা ফের ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল মশাল বাহিনীকে। ভাগ্য সুপ্রসন্ন না থাকায় রফিকে দুরন্ত গতির একটি শট গিয়ে লাগল ক্রসবারে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় বক্সের সামনে থেকে নেওয়া ফ্রি-কিকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল দেরভিসেভিচ। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেননি লাল-হলুদের ফুটবলাররা। ৩৫ মিনিটের মাথায় ভেসে আসা ক্রস থেকে হেডে গোল করে হায়দরাবাদের হয়ে সমতা ফেরান ওগবেচে। এরপর কোনওপক্ষই গোল করতে পারেনি। ম্যাচের সেরা হয়েছেন হনামতে।

 

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর