ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে রয়েছে গুরুত্বপূর্ণ সিরিজ। তার আগে একের পর এক ক্রিকেটারের চোটে চাপে নিউজিল্যান্ড। এবার হ্যামস্ট্রিং ও পায়ের পেশিতে চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেলেন কিউই দলের তারকা পেসার উইল ও’রুর্ক। এই চোটের কারণে ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক এবং টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।  তাই আসন্ন সিরিজের আগে বোলিং বিভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টকে। 

নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে জানানো হয়েছে, হ্যামস্ট্রিং এবং পায়ের পেশির চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি উইল ও’রুর্ক। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ভারতের বিরুদ্ধে আসন্ন ঘরের মাঠের সিরিজ থেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তাঁর লক্ষ্য ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে ফেরা। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার আশা প্রকাশ করেছেন যে, ডিসেম্বরের শুরুতে খেলার জন্য তার এই  নতুন বলের তারকা বোলার ফিট হয়ে যাবেন। 

আরও পড়ুন: হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

২৫ বছর বয়সি এই পেসার নিউজিল্যান্ডের বোলিং বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১৪টি টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ৪৯টি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে জুন মাসে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই সিরিজে ১০টি উইকেট সংগ্রহ করেছিলেন ও’রুর্ক। 

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

দিল্লি বিমানবন্দরে নামতেই সিজেপি প্রধান অভিজিৎ দীপক সহ ককরোচ নেতাদের আটক করল পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী