IPL-উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের ঢল, মঞ্চ কাঁপাবে অক্ষয়-এ আর রহমানরা

ছবির প্রচারেই টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করবেন অক্ষয় কুমার। অন্যদিকে, অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগমও আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। গোটা বছরে এ সময়টার জন্যই অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। সুতরাং আর দুই দিনের অপেক্ষা! আইপিএলের ১৭ তম আসর শুরু হচ্ছে ২২ মার্চ থেকে৷ এই মরসুমের প্রথম ম্যাচটি চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে হবে৷ তার আগে, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে BCCI কর্তৃপক্ষ। যেমনটা হয়ে থাকে প্রতিটি সিজনের শুরুতেই। খবর অনুযায়ী, ২২ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের অনেক বড় বড় তারকারা পারফর্ম করবেন। গতবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনীতেই মেলোডি কিং অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স ছিল।

যেখানে গান গাইতে গাইতে প্রকাশ্যে মঞ্চে ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির পা ছুঁয়ে তাঁকে সম্মান জানিয়েছিলেন অরিজিৎ। ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এই নতুন সিজনে পারফর্ম নাও করতে পারেন অরিজিৎ সিং। তবে বিসিসিআই একটি দর্শনীয় উদ্বোধনী শো দিতে কোনও কসরত ছাড়ছে না। ইতিমধ্যেই আইপিএলের অফিসিয়াল এক্স পেজে জানানো হয়েছে, কে কে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। অক্ষয় কুমার অন্যান্যদের মধ্যে আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। এপ্রিলে রিলিজ করবে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ছবির প্রচারেই টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করবেন অক্ষয় কুমার। অন্যদিকে, অস্কার পুরস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক সোনু নিগমও আইপিএল ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। আইপিএলের এক্সপেজ এই নামগুলো নিশ্চিত করে একটি পোস্টার শেয়ার করেছে।

 

ক্যাপশনে লেখা ছিল, “মঞ্চ সেট করা হয়েছে, আলো উজ্জ্বল, এবং #TATAIPL 2024 উদ্বোধনী অনুষ্ঠানে তারারা জ্বলজ্বল করতে প্রস্তুত! ক্রিকেট এবং বিনোদনের এক অবিস্মরণীয় সংমিশ্রণের জন্য প্রস্তুত হোন। একটি দুর্দান্ত লাইনআপ!” IPL 2024 এর উদ্বোধনী অনুষ্ঠান ২২ মার্চ সন্ধ্যা ৬:৩০ টায় শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়াও, Jio Cinema অ্যাপ এবং এর ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে। ১৭ মার্চ শেষ হয়েছে ওম্যান প্রিমিয়ার লিগ। যেখানে বিজয়ী হয়েছে RCB।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা