চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জার্মানিকে গোল দেওয়ার জন্য ১৮ বছর পর দুঃখপ্রকাশ দেল পিয়েরোর

নিজস্ব প্রতিনিধি : ২০০৬ সালের বিশ্বকাপে জার্মানিকে গোল করে ইতালিকে ফাইনালে তুলেছিলেন ইতালির তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো। জার্মানিকে সেই গোল দেওয়ার জন্য ১৮ বছর পর দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে ইতালির ফুটবল তারকাকে। মজার ছলেই এই দুঃখপ্রকাশ করেছেন তিনি।

ইউরো কাপে আলবেনিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইতালি। ম্যাচটি হয়েছিল ডর্টমুন্ডের এই ওয়েস্টফ্যালেন স্টেডিয়ামে। এই মাঠেই ২০০৬ সালে জার্মানির বিরুদ্ধে গোল করেছিলেন ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্য আলেসান্দ্রো দেল পিয়েরো। ম্যাচের পর সেই প্রসঙ্গ উত্থাপন করে দেল পিয়েরোকে জার্মানির এক টিভি উপস্থাপক রসিকতার ছলে প্রশ্ন করেন, ‘সেই গোলের জন্য কি আপনি ক্ষমা চাইবেন।‘ শুনে মজার ছলে দেল পিয়েরো জানান, ‘হ্যাঁ বন্ধুরা। তোমাদের জাতীয় দলের বিপক্ষে একটি গোল করার জন্য আমি অনেক অনেক দুঃখিত।‘ এই কথা বলতে বলতেই হাসতে হাসতে চলে যান তিনি।

উল্লেখ্য, ইতালির হয়ে ৯১টি ম্যাচ খেলেছিলেন দেল পিয়েরো। ২০০৬ সালে ইতালি বিশ্বকাপ জেতার দুই বছর পর অবসর নেন তিনি। দেল পিয়েরো তাঁর ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই খেলেছেন জুভেন্টাসের হয়ে। ৫১৩টি ম্যাচ খেলেন তিনি।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ