দেশের জার্সিতে আজই হবে অভিষেক? বৈভবের রহস্যময় পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলে জায়গা পেলেও এখনও অভিষেক হয়নি ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। এই আবহেই বৈভবের ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। মাত্র দুটি শব্দ ‘New Chapter’। সেই পোস্ট দেখেই ক্রিকেটপ্রেমীদের একাংশের প্রশ্ন, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কি ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে ১৫ বছর বয়সী এই ব্যাটারের?

আয়ারল্যান্ড সফরে  দুই ম্যাচে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও  বৈভবকে বেঞ্চেই বসে থাকতে হয়। এবার সেই পরিস্থিতি বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে,  বৈভবের এই পোস্ট নিয়ে অন্য একটি সম্ভাবনাও সামনে এসেছে। ক্রিকেট মহলের একাংশের মতে, এই পোস্টের সঙ্গে হয়তো নতুন ব্যাট স্পনসর বা কোনও বাণিজ্যিক চুক্তির সম্পর্ক থাকতে পারে। অর্থাৎ ‘New Chapter’ শুধুমাত্র ক্রিকেট কেরিয়ারের নতুন অধ্যায় নয়, নতুন ব্র্যান্ডের সঙ্গেও যাত্রা শুরুর ইঙ্গিত হতে পারে। এখনও পর্যন্ত বৈভব বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শুক্রবার (৩ জুলাই) সংবাদ সম্মেলনে উপস্থিত ভারতের বোলিং কোচ মর্নে মরকেল বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের এই বিষয়টিকে সম্মান করা উচিত যে টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা ছিলেন। সঞ্জু বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন। স্যামসন দুর্দান্ত আইপিএল খেলেছেন । তাই, কোচিং স্টাফ হিসেবে খেলোয়াড়দের প্রতি আস্থা ও সমর্থন দেখানোই ন্যায্য। হ্যাঁ, একজন তরুণ খেলোয়াড় দলে ঢোকার জন্য চেষ্টা করছে,  এটা বেশ রোমাঞ্চকর। কিন্তু শুধু শীর্ষস্থানীয় ওই দুই খেলোয়াড়ের জন্যই নয়, বরং পুরো দলের জন্যই আমাদের সমর্থন দেখানো জরুরি।’

সম্প্রতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন বৈভব। তাঁর  ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তবে টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত তাঁকে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেয়নি। এই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, বৈভবকে সঠিক সময়ে অভিষেক করানো উচিত, আবার কেউ বলছেন  তাঁকে ভারতের হয়ে খেলানো উচিত। 

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের