চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ অনুষ্ঠান বাতিল করল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও জলঘোলা করেই চলেছে পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। এই আবহেই এবার “অনিবার্য পরিস্থিতি”র কথা উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের   টিম জার্সি উন্মোচন পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই নতুন করে যে জটিলতা বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।  

 সূত্রের খবর, টিম জার্সি লঞ্চ স্থগিত করার সিদ্ধান্তটি সরাসরি দেশটির বিদেশমন্ত্রকের ছাড়পত্র না দেওয়ার সঙ্গে সম্পর্কিত ছিল। অনুষ্ঠান বাতিলের বিষয়ে টিম ম্যানেজমেন্ট বা পিসিবি থেকে কোনও মন্তব্য করা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর কিট লঞ্চ করার কথা ছিল, কিন্তু পাক কর্তারা জানিয়েছেন যে অনিবার্য কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জানা গিয়েছে পাকিস্তান ২০২৬ সালের বিশ্বকাপ খেলবে কিনা সেই বিষয়ে আগামী সোমবার তাঁদের সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির একটি সূত্র জানিয়েছে, “টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে।” 

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা ক্যাঙ্গারুদের, ছিটকে গেলেন প্যাট কামিন্স 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার নেওয়া হবে। চলতি সপ্তাহের শুরুতে, নাকভি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছিলেন সরকারের সঙ্গে কথা বলে সমন্বিত সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে। বিশ্বকাপে খেলবে কিনা এই নিয়ে সিদ্ধান্ত না জানালেও ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই সঙ্গেই পাক ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছে। পাক খেলোয়াড়রা পিসিবির নির্দিষ্ট সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এবং পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ