‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর। আকস্মিক এই খবরে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনয়ের দুনিয়ায় তাঁর পরিচয় ছিল অনন্য। কিন্তু পর্দার বাইরেও নানা পাটেকরের জীবন ছিল নজরকাড়া। শুধু অভিনয় ভালবাসতেন তা নয় অভিনেতার পছন্দের তালিকায় ছিল ক্রিকেটও। আর ক্রিকেটের প্রতি সেই ভালবাসার কেন্দ্রে ছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। নানা পাটেকরের প্রয়াণের পর তাঁর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বিরাটকে নিয়ে অভিনেতার অকপট আবেগের কথা শুনে নস্টালজিক হয়ে পড়েছেন অনুরাগীরা। 

এক সাক্ষাৎকারে নানা পাটেকর জানিয়েছিলেন, বিরাট কোহলি তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার। বিরাটের ব্যাটিং দেখতে তিনি ভীষণ ভালবাসতেন। এমনকী, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর মন এতটাই খারাপ হয়ে যেত যে খাওয়ার ইচ্ছেটাও চলে যেত। এই মন্তব্যই ফের ভাইরাল হয়েছে।


আরও পড়ুন: ‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

ক্রিকেটের সঙ্গে নানার সম্পর্ক অবশ্য নতুন ছিল না। ছোটবেলায় তিনি ক্রিকেট খেলতেন এবং অফ-স্পিন বোলিং করতেন। মুম্বইয়ের শিবাজি পার্কে গিয়ে ক্রিকেটারদের অনুশীলন দেখতেন এবং তাঁদের বলও করতেন বলে জানিয়েছিলেন তিনি। ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে সিনেমা তৈরির সঙ্গেও ক্রিকেটের তুলনা করেছিলেন নানা। তাঁর মতে, একটি টেস্ট ম্যাচ যেমন কয়েক দিন ধরে চলে, তেমনই একটি সিনেমা তৈরি করতেও দীর্ঘ সময় লাগে। তবে শেষ বিচারে দু’ক্ষেত্রেই ফলাফল নির্ধারণ করে দর্শক ও মানুষের বিচার। নানা পাটেকরের চলে যাওয়ার পর তাঁর অভিনয়, সংলাপের পাশাপাশি এই ক্রিকেটপ্রেমের কথাও উঠে আসছে আলোচনায়। 

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

দাহের জন্যে ১২ মণ শুকনো কাঠ আলাদা করে রেখেছিলেন নানা পটেকার, কেন জানেন?

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?