বিশ্বকাপকে বিদায় জানালেন এই অধিনায়ক

চোট গুরুতর, শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুঃসংবাদের তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা।

বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন মেক্সিকোর অধিনায়ক অ্যান্ড্রেস গুয়ারদাদো। অধিনায়কের সরে যাওয়ার খবর দিয়েছেন টিভি অ্যাজটেকার সাংবাদিক ডেভিড মেড্রানো। আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে নেমে চোট পান গুয়ারদাদো। সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে এসেছিলেন তিনি। তবে তাকে একা অনুশীলন করতে দেখা গিয়েছে। সঙ্গে ছিল ফিজিও। অনুশীলন করার সময় যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। ফিজিও তার যন্ত্রণা উপশমের চেষ্টা করেন।

আর্জেন্তিনার কাছে হেরে যাওয়ায় মেক্সিকো শিবিরে পিনপতন নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা দেখা গেল অনুশীলন শিবিরেও। তাদের পরের খেলা সৌদি আরবের বিরুদ্ধে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুয়ারদাদোর চোট সারিয়ে উঠতে সময় লাগবে কম করেও আট দিন। ফলে, সৌদি আরবের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই শিবিরকে মাঠে নামতে হবে। দলের সাফল্য কামনা করেছেন। চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখতে তাঁর শারীরিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একে আর্জেন্তিনার কাছে হার অন্যদিকে অধিনায়কের সরে যাওয়া- সব মিলিয়ে মেক্সিকো মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তবে অনুশীলনে তারা বেশ চাঙ্গাই ছিল। যা থেকে বোঝা যাচ্ছে, তারা সৌদি আরবের বিরুদ্ধে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। দলবদ্ধভাবে অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়েরা এদিন দুইভাগে ভাগ হয়ে আধঘণ্টার একটি ম্যাচও খেলেন। শিবিরে কারও চোট আঘাতের খবর নেই। অপেক্ষা এখন ম্যাচ শুরুর। 

আরও পড়ুন ব্রাজিলের ম্যাচ দেখার জন্য কারখানায় ছুটি

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL