লখনউয়ের হেড কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন মরশুমে আইপিএলের আসরে দেখা যাবে আরও দু’টি নতুন দলকে। সেগুলি হল লখনউ এবং আমেদাবাদ। ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি। প্রত্যাশা মতোই অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ করল তারা। কারণ, এই আভাসটা আগে থেকেই পাওয়া গিয়েছিল। আর নতুন এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ খুশি জিম্বাবোয়ের এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

একটি বিবৃতির মাধ্যমে তিনি বলেন, ‘আইপিএলের এই নতুন টিমে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। ১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে আমি প্রথমবার ভারত সফরে এসেছিলাম। তারপর থেকে আমি যখনই এখানে খেলতে বা কোচিং করাতে এসেছি, বিষয়টাকে বেশ উপভোগ করেছি’।

পাশাপাশি, ফ্লাওয়ার আরও বলেন যে, ‘ভারতের ক্রিকেট প্যাশন নিয়ে কারও সঙ্গে তুলনা করলে চলবে না। তাই এখানে আইপিএলের মতো একটা দলে কোচিং করানো বিশাল ব্যাপার। লখনউ দলকে সাফল্য এনে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য’।

তবে কোচ ঠিক করে ফেললেও এখনও পর্যন্ত দলের অধিনায়ক ঠিক করতে পারেনি লখনউ ফ্র্যাঞ্চাইজি। পঞ্জাব কিংস ছেড়ে আসা লোকেশ রাহুলকে অধিনায়ক করার টার্গেট নিয়েছে তারা। কিন্তু সেই জন্য নিলাম থেকে টিম ইন্ডিয়ার এই ক্রিকেটারকে কিনতে হবে তাদের।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির