বর্ণবিরোধী মন্তব্য, সঞ্জয় মাঞ্জরেকারকে বরখাস্তের দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে ম্যাচ শুরু করেছিল ভারতের মেয়েরা। তবে নিউজিল্যান্ড মহিলা বাহিনীর 160 রানের লক্ষ্য তাড়া করে মাত্র 102 তেই থেমে গিয়েছিল হরমনপ্রীতদের রথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে জয় দেখলেও বিশ্বকাপের প্রধান মঞ্চের শুরুটা পরাজয় দিয়ে করতে হয়েছে ভারতীয় মহিলা বাহিনীকে। তবে এখানেই থেমে থাকেনি ভারতের গল্প, একই দিনে ম্যাচ চলাকালীন লাইভ সম্প্রচারের সময় এক বর্ণবিরোধী মন্তব্যের জন্য বিতর্কে নাম জড়িয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের।

শুক্রবার সন্ধ্যায় নিউজিল্যান্ডের নারীবাহিনী বনাম ভারতীয় মহিলা ব্রিগেডের ম্যাচের লাইভ টেলিকাস্ট হচ্ছিল টেলিভিশনে। সেখানেই কমেন্ট্রি করার সময় এক বিতর্কিত মন্তব্য করে বসেন ভারতের তৎকালীন অন্যতম খেলোয়াড় সঞ্জয়। সূত্রের খবর, ভারতীয় মহিলা ক্রিকেটের আনুষাঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎই দলের কোচিং ইউনিট নিয়ে মন্তব্য করতে শুরু করে সঞ্জয় মাঞ্জরেকার। দেশের মহিলা দলের কোচিং বিভাগ নিয়ে বলতে গিয়ে সঞ্জয় বলেন, উত্তর ভারতের খেলোয়াড়দের সম্পর্কে তার খুব একটা জ্ঞান নেই।

আরও পড়ুন:দাদু-বাবার পরে ইতিহাস গড়ে ইতালির জাতীয় দলে নাতি

ঘটনাটির সূত্রপাত হয়েছিল যখন, তার সহকর্মী ধারাভাষ্যকার পাঞ্জাবের অন্যতম খেলোয়ার তথা বর্তমানের ফিল্ডিং কোচ মুনিশ বালি সম্পর্কে কথা বলতে শুরু করেন। সেই সময়ে, ওই খেলোয়াড়কে চিনতে পারেননি সঞ্জয়। সঞ্জয় জানান, তিনি তাকে চেনেন না। উত্তরের খেলোয়াড়দের সম্পর্কে তার খুব একটা ধারণা নেই। লাইভে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এহেন মন্তব্য একে বারেই ভাল চোখে দেখেনি ক্রিকেট প্রেমীরা। সঞ্জয় মাঞ্জরেকারের মন্তব্যের কয়েক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। অনেকেই আবার সঞ্জয়ের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার লিখেছেন, এমন একজন ব্যক্তিকে কীভাবে ধারাভাষ্যকারের দায়িত্ব দেওয়া হল।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির