‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ বুধবার (১৫ জুলাই) রাতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুই দলের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। এ তো ফুটবল ম্যাচ নয়, এ যেন এক যুদ্ধ। লিওনেল মেসিদের সঙ্গে হ্যারি কেনদের লড়াইয়েও ফকল্যান্ড যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। ইংলিশদের বিরুদ্ধে মেসিরা মাঠে নামার আগেই বিস্ফোরক পোস্ট করেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল। তিনি সরাসরি ইংল্যান্ডকে ‘জলদস্যু’ হিসেবে আখ্যা দিয়েছেন।

নিজের অফিশিয়াল ‘এক্স’ হ্যান্ডলে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘বুধবার রাতে আমরা দখলদার জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি। এটা আর দশটা ম্যাচের মতো নয়। আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার ভান করব না কিংবা অনুভূতিহীনও নই।’ তিনি আরও লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই সবসময় বাড়তি কিছু। এটা মালভিনাসের স্মৃতি। এটাতে ডিয়েগো জড়িত।’ মালভিনাস বলতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কথা বোঝাতে চেয়েছেন ভিয়ারুয়েল। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির যে এটা শেষ বিশ্বকাপ, সে কথা স্মরণ করে দিয়ে ভিক্টোরিয়া লিখেছেন, ‘লিওর (মেসি) শেষ বিশ্বকাপ, আর এটা আগ্রাসীদের রুখে দাঁড়ানোর লড়াই। আর্জেন্টিনা এগিয়ে চলো। কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের প্রাপ্য দাবি করে যাব।’

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বার বার উঠে আসছে ফকল্যান্ড যুদ্ধের কথা। কী ঘটেছিল? ১৯৮২ সালের এপ্রিলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ বেঁধেছিল। ৭৪ দিন ধরে চলেছিল সেই যুদ্ধ। সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ফকল্যান্ড যুদ্ধের চার বছর বাদে ১৯৮৬ সালে বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মেক্সিকোর আজতেকায় কোয়ার্টারে দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি আলোচিত ঘটনা ঘটেছিল ওই ম্যাচে। এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ১৯৬৬ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ৬০ বছর বাদে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে চান হ্যারি কেনরা।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে