টি টোয়েন্টিতে ‘ডাবল হ্যাটট্রিক’-এর বিরল নজির গড়লেন আর্জেন্টিনার বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে আর্জেন্টাইনদের বহু কীর্তি রয়েছে। কিংবদন্তি তারকা খেলোয়াড় দিয়াগো মারাদোনা থেকে হাল আমলের লিওনেল মেসিরা একের পর এক কীর্তি গড়েছেন। প্রতিপক্ষদের টেক্কা দিয়েছেন। মারাদোনা-মেসিদের দেশেরই এক ক্রিকেটার এবার বাইশ গজে বিরল নজির গড়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা চার বলে উইকেট নিয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ করে  লাসিথ মালিঙ্গা ও রশিদ খানদের পাশে নাম লিখিয়েছেন হেরনান ফেনেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১৯ বছরের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে টানা চার বলে উইকেট পেলেন এই মিডিয়াম পেসার।

গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) টি টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের খেলায় বুয়েনস এইরেসে কেইম্যান আইল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের শেষ ওভারে বল করতে এসে আগুন ঝরান ফেনেল। শেষ ৪ বলে টানা উইকেট নেন। আর ফেনেলের আগুন ঝরানো ও অবিশ্বাস্য বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কেইম্যানের ব্যাটিং অর্ডার। শূন্য রানে চার উইকেট খুঁইয়ে ১১৬ রানে গুটিয়ে যায় কেইম্যান।  ম্যাচটিতে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন ফেনেল। কিন্তু তাঁর আগুনে বোলিংয়েও জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনা। ফলে ২২ রানে হেরেই মাঠ ছাড়তে হয়েছে ফুটবল পাগল দেশের ক্রিকেটারদের।

আর্জেন্টিনা জয় না পেলেও ‌এক অনন্য কীর্তি গড়েছেন ফেনেল। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও লেসোথোর পেসার ওয়াসিম ইয়াকুবুর। তাদের সঙ্গে একই সারিতে বসলেন আর্জেন্টিনার মিডিয়াম পেসার।

 

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি