অঘটন, এভারটনের কাছে হারল লিগ শীর্ষে থাকা আর্সেনাল

এভারটনের কাছে হেরে যাওয়ায় লিগ তালিকায় দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির চেয়ে মাত্র পাঁচ পয়েন্টে এগিয়ে আর্সেনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কথায় বলে পচা শামুকেও পা কাটে। শনিবার সেই দশাই হল ইংল্যান্ডের নামী ক্লাব আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি হেরে গেল তালিকার সবচেয়ে নিচে থাকা দল এভারটনের কাছে। গত ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর এদিন গুডিসন পার্কে ফের হারের স্বাদ পেতে হল জর্জিনহোদের। এভারটনের কাছে হেরে যাওয়ায় লিগ তালিকায় দ্বিতীয়স্থানে থাকা ম্যান সিটির চেয়ে মাত্র পাঁচ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। ২০ ম্যাচে ১৬টি জয় আর ২টি ড্রয়ের সুবাদে জর্জিনহোদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

অথচ এদিন এভারটন জিততে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কেননা, এদিন মাঠে নামার আগে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট ঝুলিতে ছিল দলটির। দলের এমন বেহাল দশার কারণে কয়েকদিন আগেই কোচ ফ্র্যাঙ্ক লাম্পার্ডকে বরখাস্ত করেছিলেন ক্লাব কর্তারা। নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল শন ডাইখকে। আর তাঁর কোচিয়ংয়েই প্রথম ম্যাচে অন্য ভূমিকায় দেখা গেল শেষ ১০ ম্যাচে জয় না পাওয়া দলের ফুটবলারদের। ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় শন ডাইখের ছেলেরা। রীতিমতো ব্যতিব্যস্ত করে রাখে আর্সেনালের রক্ষণ ভাগের খেলোয়াড়দের। এভারটনের আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় জর্জিনহোদের। প্রথমার্ধে গোলশুন্য অবস্থায় শেষ হয় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল জয়ের জন্য নতুন করে ঝাঁপাবে বলে সমর্থকরা আশা করেছিলেন। কিন্তু তাদের নিরাশ হতে হয়। কেননা দ্বিতীয়ার্দেও প্রথমার্ধের পুনরাবৃত্তি দেখা যায়। এভারটনের মাঝমাঠ আর আক্রমণ ভাগের খেলোয়াড়রা আরও চেপে ধরেন। ৫৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় এভারটন। ডুইট ম্যাকনিলের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন তারকোভস্কি। সেই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বর্ষার দাপট

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু