২২ বছর পর ম্যান সিটির ড্রয়ে প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আবারও আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথের বিরুদ্ধে জয় তুলে নিতে না পারায় আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয় উত্তর লন্ডনের ক্লাবটির। ২০০৩-০৪ মৌসুমের ‘ইনভিন্সিবলস’-এর পর এই প্রথম আবার লিগ চ্যাম্পিয়ন হলো আর্সেনাল।

শিরোপা দৌড়ে টিকে থাকতে সিটির জয় জরুরি ছিল। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে বর্নমাউথের জুনিয়র ক্রুপি গোল করে সিটিকে পিছিয়ে দেন। শেষ মুহূর্তে আর্লিং হাল্যান্ড সমতা ফেরালেও জয়ের জন্য আর গোল পায়নি  পেপ গার্দিওলার দল। ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠেন আর্সেনাল সমর্থকেরা। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন মিডফিল্ডার ডেক্লান রাইস। সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি আগেই বলেছিলাম…কাজ শেষ।’

আরও পড়ুন: টাকা উপার্জনের হাতিয়ার বোনঝি, ওঝাকে দিয়ে ধর্ষণের অভিযোগ মাসির বিরুদ্ধে

এটি আর্সেনালের ইতিহাসে ১৪ তম ইংলিশ লিগ শিরোপা। তাদের চেয়ে বেশি লিগ জিতেছে শুধু লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৯ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর মিকেল আর্তেতা ধীরে ধীরে দলটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। টানা কয়েক মৌসুমে রানার্সআপ হওয়ার হতাশা কাটিয়ে এবার শেষ পর্যন্ত শিরোপা জিততে সক্ষম হলো তাঁর দল। দুর্দান্ত রক্ষণভাগ ছিল আর্সেনালের সাফল্যের মূল চাবিকাঠি। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি ১৯ টি ক্লিনশিট ও সেট পিস থেকে ২৪ গোল করে তারা নতুন নজির গড়েছে। এখন আর্সেনালের সামনে আরও বড় সুযোগ। ৩০ মে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সাঁ-জেরমাঁর মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে আর্সেনালের মাথায়।

উত্তরবঙ্গে প্রশাসনিক সভা সেরেই নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী, কী জরুরি কাজ পড়ল?‌

সরকারি অফিসে ঢুকে আছে I-PAC-এর লোক…! বিস্ফোরক পুরুলিয়ার বিজেপি বিধায়ক

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চিন, প্রাকৃতিক দুর্যোগে মৃত ২১

প্রোমোটারকে মারধর এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের পর ধড় থেকে মুণ্ডু আলাদা করল‌ ধর্ষক

সরকারি আইনজীবীদের নতুন প্যানেল ঘোষণা, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে কে?‌

টাকা উপার্জনের হাতিয়ার বোনঝি, ওঝাকে দিয়ে ধর্ষণের অভিযোগ মাসির বিরুদ্ধে

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার