অশ্বিনের পছন্দ এমবাপে, প্রজ্ঞানের  রোনাল্ডো, ফুটবল জ্বরে ভারতীয় শিবির

কাতার যাচ্ছেন প্রজ্ঞান ওঝা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আপাতত ক্রিকেটের বড় কোনও টুর্নামেন্ট নেই। যে হয়তো জীবনে একবারের জন্য ফুটবলে পা ঠেকায়নি, ফুটবল দেখতে কেমন চৌকো না গোল ত্রিভুজাকৃতি সেটাই জানে না, সেও আগামীদিনে রাত জেগে খেলা দেখবে। পাড়ায়-পাড়ায় শুরু হবে মেসিভক্তের সঙ্গে রোনাল্ডো ভক্তের লড়াই। কোনও এলাকায় উঠবে আর্জেন্তিনার পতাকা, কোথাও উঠবে ব্রাজিলের পতাকা। স্টার খেলোয়াড়দের কাটআউটে ছেয়ে যাবে রাস্তা।

ফুটবল জ্বরে কাঁপছে ভারতীয় শিবিরও। মঙ্গলবার একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিচন্দ্রণ অশ্বিন জানিয়েছেন, দল হিসেবে তিনি আগাগোড়াই স্পেনের ভক্ত। এবছর তারা কেমন খেলে সেটাই দেখার। আর তার পছন্দের খেলোয়াড় কিলিয়ান এমবাপে। এমবাপে তাঁকে হতাশ করবে না।  

বিশ্বকাপের যুদ্ধ দেখতে কাতার চলে যাচ্ছেন প্রজ্ঞান ওঝা। তবে একটি ম্যাচ দেখার জন্য তাঁর কাতার যাওয়া। ম্যাচ বললে ভুল হল রোনাল্ডোর পায়ের জাদু দেখতে তিনি কাতার যাচ্ছেন। রোনাল্ডো মানে কোন দল সেটা আর বলার দরকার নেই। দরকার কোন ম্যাচ দেখতে কাতার যাচ্ছেন প্রজ্ঞান, সেটা বলার।উরুগুয়ে বনাম পর্তুগালের ম্যাচ দেখতে কাতার যাচ্ছেন প্রাক্তন এই স্পিন বোলার। জানতে চাওয়া হয় ফাইনালে কোন দুটি দলকে তিনি দেখতে চাইছেন? জবাবে অশ্বিন বলেন, তাঁর স্বপ্ন ফাইনালে উঠুক আর্জেন্তিনা ও পর্তুগাল। তাহলে মেসি এবং রোনাল্ডোর পায়ের জাদু দেখবে ফুটবল ভক্তেরা। আগামীদিনে ভারতীয় শিবিরের অনেকেই জানাবে তাদের পছন্দের দল এবং খেলোয়াড়ের নাম।

আরও পডুন ফাইনালে মেলবোর্নে তোমাদের অপেক্ষায় রইলাম:  কোহলিদের শোয়েব

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা