এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত

সোনা, রুপো থেকে বঞ্চিত হলেও ব্রোঞ্জ হাতছাড়া করল না ভারতীয় হকি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা, রুপো থেকে বঞ্চিত হলেও ব্রোঞ্জ হাতছাড়া করল না ভারতীয় হকি দল। চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টুর্নামেন্টে ব্রোঞ্জ জয় করল মনপ্রীতরা। ফলে খালি হাতে ফিরতে হল না তাদের। কয়েক মাস আগে হওয়া টোকিও অলিম্পিকেও শক্তিশালী জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল টিম ইন্ডিয়া। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্ণার থেকে বল পাকিস্তানের জালে পাঠিয়ে দেন হরমনপ্রীত। তবে তার আগে তিনটি পেনাল্টি কর্ণার নষ্ট করে ফেলেন এই ডিফেন্ডার। তবে এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। করেছিলেন মোট ৮টি গোল। তবে হরমনপ্রীতের গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। পাল্টা চাপ তৈরি করে কিছুক্ষণের মধ্যেই সেই গোল পরিশোধ করে দেয় পাকিস্তান। এইভাবেই শেষ হয় প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল না হলেও, তৃতীয় কোয়ার্টারে রীতিমতো জমে ওঠে খেলা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় পাকিস্তানকে প্রথমবারের মতো লিড এনে দেন আব্দুল রানা। কিন্তু ৪৫ মিনিটের মাথায় ভারতের হয়ে সমতা ফেরান সুমিত। এরপর ৫৩ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। মিনিট চারেক পর আকাশদীপ সিংয়ের করা দুর্দান্ত একটি গোলে এগিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। সঙ্গে সঙ্গেই ব্যবধান কমান পাকিন্তানের নাদিম। তবে এরপর আর কোনও পক্ষই গোল করতে পারেনি। ফলে জিতে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। সেমি ফাইনালে জাপানের কাছে হেরেছিল তারা।

 

 

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির