ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করে দিল ভারতের প্রমিলা ব্রিগেড। ১১৪ রানে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেট বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌররা। শুরুটা করেছিলেন শেফালি ভার্মা, হরমনপ্রীতরা। শেষ করলেন নন্দিনী শর্মা, শ্রী চরণিরা। অপরদিকে বাংলাদেশের দুর্বল ব্যাটিং অর্ডার ভারতের বোলারদের বিরুদ্ধে ক্রিজে টিকে থাকতেই পারল না। যার ফলে মাত্র ৮১ রানে গুটিয়ে গেল সুলতানাদের ইনিংস।

এশিয়ান গেমসের শুরুটা ভাল করেছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে মাত্র পাঁচ ওভারেই জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন হরমনপ্রীত কৌররা। আজ, রবিবার জাপানে এশিয়ান গেমসের দ্বিতীয় ম্য়াচে বাংলাদেশের মুখোমুখি খেলতে নেমে বড় রানের স্কোর করেন স্মৃতি মান্ধানারা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কুড়ি ওভারে বাংলাদেশকে ১৯৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা কোনও দাপট দেখাতে পারিনি। একমাত্র দিলারা আখতার ২৭ রান করেন। বাকি সব ব্যাটার কুড়ির গণ্ডি পেরোতে পারিনি। বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে সহজ জয় ছিনিয়ে নিয়েছে ভারত।

আরও পডুন: ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

টিম ইন্ডিয়ার হয়ে এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী ছিল ওপেনিং জুটি স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। রেকর্ড গড়লেও স্মৃতি (৩৭) দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। বড় স্কোর আসেনি জি কমলিনীর ব্যাট থেকে (৩)। বাংলাদেশের বিরুদ্ধ ২২ গজে ব্যাট হাতে একাই ঝড় তুলতে দেখা গিয়েছিল শেফালিকে। মাত্র ৪৯ বলে তিনি হাঁকিয়েছেন সেঞ্চুরি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি ছয় ও তিনটি চার দিয়ে। শুধুই শেফালি নন, তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রানের স্কোর তুলতে সাহায্য করেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। 

অপরদিকে ভারতের প্রমিলা ব্রিগেডের সামনে ফিঁকে বোলিং করতে দেখা গিয়েছিল বাংলাদেশকে। যদিও একটি করে উইকেট নিয়ে দলের মান রক্ষা করেছেন সঞ্জিদা আখতার মেঘলা, নাহিদা আখতার, রাবেয়া খান ও মারুফা আখতার। তাঁরা চারজনে চার ওভার বল করে নিয়েছেন একটি করে উইকেট। যদিও সেভাবে দাগ কাটতে পারেনি তাঁদের বোলিং। গোটা ম্যাচেই ভারতের মেয়ের ব্যাট হাতে দাপট দেখিয়ে গিয়েছে। ব্যাটিংয়ের পর বোলিং-য়ে দুরন্ত পারফরম্যান্স করে ভারত। শ্রী চরণি, নন্দিনী শর্মা, দীপ্তি শর্মাদের দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বাংলাদেশ। নন্দিনী ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট পান শ্রী চরণি। একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তুলে নিয়েছেন ক্রান্তি গৌড় ও শ্রীয়াঙ্কা পাটিল।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত