এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল শ্রেয়স আইয়ারের দল। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। জসপ্রিত বুমরাহ-অক্ষর প্যাটেলের জোড়া আঘাতে মাথা তুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ১২৪ রানে জয় ছিনিয়ে নেয় মেন ইন ব্লু। ভারত ফাইনালে পৌঁছে যাওয়ার পরেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে কারণ ফের একবার দেখা যাবে ভারত-পাক মহারণ। আজই বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ সোনা জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) টসে জিতে  প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা।  ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে।  সেই রান তাড়া করতে নামার পরেই শ্রীলঙ্কাকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ। সিনেথ জয়বর্ধনে শূন্য রানে এলবিডব্লিউ হন। একই ওভারে সোহান ডি লিভেরাকে শূন্য রানে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ  দিয়ে ফেরান বুমরাহ। ফলে শুরুতেই ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।  ওপেনার লাসিথ ক্রুসপুল্লেও কোনও রান না করে রান আউট হন। এরপর অধিনায়ক সাহান আরাচ্চিগে ৯ রান করে আউট হন।  

আরও পড়ুন: রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে। ঈশান কিশান ৪৬ বলে চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৮০ রানের এক গুরুত্বপূর্ণ অপরাজিত ইনিংস খেলেন, অন্যদিকে বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এদিন শ্রীলঙ্কার বোলারদের কাছ থেকে ভারতের টপ অর্ডার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। অভিষেক শর্মা সাত রানে আউট হন, অন্যদিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৩ রান করেন। শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে এবং সাহান আরাচ্চিগে দুটি করে উইকেট নেন। আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের পুরুষদের ফাইনালে ভারত  পাকিস্তানের মুখোমুখি হবে। 

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?