রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: গুয়াহাটিতে বুধবার (৩০ সেপ্টেম্বর)  ভার‍ত বনাম ওয়েস্ট ইন্ডিজ  ম্যাচে ব্যাটারদের দাপটে তৈরি  হয়  রানের পাহাড়। ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রানের জবাবে ভারত  মাত্র ৪৩.৩ ওভারে ৪০৬ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে। শুভমন গিল করেছেন জোড়া শতরান, রোহিত শর্মার ব্যাট থেকেও এসেছে ১০০ রান।  অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার করেছেন শতরান।  এই প্রথমবার একটা ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন পাঁচজন ব্যাটার। সব মিলিয়ে ম্যাচজুড়ে দেখা গিয়েছে শুধুই ব্যাটিংয়ের ঝড়। গিল-রোহিতরা রেকর্ড রান তাড়া করে জিতলেও  খুশি নন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। বরং ম্যাচ শেষে পিচ নিয়ে  করেছেন বিস্ফোরক মন্তব্য। বলেছেন, ‘এটা ক্রিকেট নয়, এটা শুধু ব্যাটিং।’ 

ম্যাচ শেষে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, ব্যাট-বলের লড়াই না থাকলে ক্রিকেটের আসল সৌন্দর্য নষ্ট হয়। তাঁর কথায়, এটি ক্রিকেট নয়, শুধু ব্যাটিং। তাঁর মতে, এমন উইকেটে বোলারদের জন্য কার্যত কিছুই থাকে না। ফলে একটি দল ৪০০ রান করার পর অন্য দলও অনায়াসে সেই রান তুলে ফেলতে পারে। এই ম্যাচে দুই দল মিলিয়ে ৮০০-র বেশি রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৪০৫/৭ রান করে। জবাবে ভারত ৪৩.৩ ওভারে ৪০৮/২ তুলে নেয়। শুভমন গিল অপরাজিত ২২৩ রান করেন, আর রোহিত শর্মা করেন ১০১। গিলের এই ইনিংস ওয়ানডেতে দ্রুততম জোড়া  শতরানের রেকর্ডও তৈরি করে।   ম্যাচ  শেষে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘দেখুন, সত্যি বলতে কি, আমার মনে হয় ব্যাট ও বলের মধ্যে আরও কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকা উচিত ছিল। কারণ আপনারা ক্রিকেটের কথা বলেন, কিন্তু এটা ক্রিকেট নয়, এটা শুধুই ব্যাটিং।’ 

আরও পড়ুন: তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

ভারতীয় কোচ আরও বলেন, ‘প্রথমত, বোলারদের প্রতি কিছুটা সহানুভূতি এবং কিছুটা ছাড় দেওয়া প্রয়োজন। অনেক সময় বোলারদের ওপর কঠোর হওয়া যায় না, কারণ কখনও কখনও বোলিং পরিসংখ্যান এমন হয় যে, তারা যতটা খারাপ বোলিং করেছেন বলে মনে হয়, আসলে ততটা করেননি। কারণ ব্যবধানটা খুবই সামান্য। তাছাড়া, আমার মনে হয়, কেবল ভাল জায়গাতেই বল করা যায়, কারণ ভেতরে পাঁচজন ফিল্ডার, দুটি নতুন বল এবং এখন যে ধরনের পাওয়ার-হিটিং হচ্ছে, তাতে বোলারদের হাতে খুব বেশি বিকল্প থাকে না।’ এর পরেই বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘পরের ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচ হলেও আমরা আকিবকে সুযোগ দিতে পারতাম, কিন্তু নিয়মরক্ষার ম্যাচে সিরিজ জেতার যে চাপ থাকে, তা থাকে না। আর আমরা সবাই জানি যে বিশ্বকাপ মানেই চাপ। ক্রিকেট এভাবে বদলে যাবে না, শুধু চাপটা অন্যরকম হবে, কারণ বিশ্বকাপ চার বছরে একবার আসে, তাই আমরা বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে চাই।’ 

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী