এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

অবশেষে এশিয়াডে লক্ষ্যভেদ করলেন ভারতীয় শুটাররা। ভারতের ঝুলিতে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে একঝাঁক রুপো জিতেছেন ভারতের শুটাররা। অনেক কাছে গিয়েও হাতছাড়া হয়েছে সোনা। অবশেষে এশিয়াডে লক্ষ্যভেদ করলেন ভারতীয় শুটাররা। ভারতের ঝুলিতে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতলেন ভারতের কমলজিৎ এবং ইন্দেরজিৎ সিংহ সুরুচি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রতিযোগিতার শুরু থেকেই দাপট দেখিয়েছেন ভারতের এই শুটার জুটি। অবশেষে খেলার শেষে নিজেদের আধিপত্য ধরে রাখলেন তাঁরা। দক্ষিণ কোরিয়াকে বিরাট ব্যবধানে হারিয়ে ভারতকে এনে দিলেন চলতি বছরের দ্বিতীয় এশিয়াডে সোনা। ফাইনালে সুরুচি ও কমলজিৎ জুটির মোট স্কোর ৪৮৬.৬। দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং ও গেউন চু, তাঁদের স্কোর ৪৭৮.০। কমলজিৎ ও সুরুচির চেয়ে ৬.৬ পয়েন্ট পিছিয়ে কোরিয়ান জুটি। এই ইভেন্টে ৪১৫.৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে ইরান। এদিন দাপটের সঙ্গে খেলা শুরু করেছিলেন কমলজিৎ-সুরুচি জুটি। এশিয়ান রেকর্ড ছুঁয়ে ফাইনালে জায়গা করে নেন ভারতীয় জুটি। পরপর দারুন স্কোর করে প্রতিপক্ষদের রীতিমতো ভয় ধরিয়ে দেন তাঁরা। ফাইনালের যোগ্যতা অর্জন করার পর তাঁদের পারফরম্যান্স আরও ক্ষুরধার হয়ে উঠেছিল। যদিও প্রথমদিকে তেমন ভাল শট মারতে পারছিলেন না তাঁরা। কিন্তু তাতেও সোনা জেতায় লক্ষ্যভেদ হল না তাঁদের।

প্রথম সিরিজে ১৯৬ রান করার পর দ্বিতীয় সিরিজের শেষে ১৯৫ রান করে দ্রুত ৩৯১ রান তুলে নেন ভারতীয় এই জুটি। অবশেষে দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ভারতীয় শুটারদের ঝুলিতে দ্বিতীয় সোনা এল। এছাড়াও শুক্রবার ভারতের ঝুলিতে আরও এক রুপো এসেছে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে রুপো জিতেছে ভারতীয় পুরুষের দল। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার এবং রুদ্রাঙ্কশ পাতিলের দল চিনের কাছে সামান্য পয়েন্টে হেরে গিয়ে এশিয়াডে এই ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তবে নীরজ এবং ঐশ্বর্যর সামনে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন দু’জনেই। 

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল