পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

Share:

নিজস্ব প্রতিনিধি:  নীরু ধান্দার কাছে এশিয়ান গেমসে সোনা জয় শুধু একটি পদক নয়। এর পেছনে রয়েছে অসুস্থতার সঙ্গে লড়াই, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা এবং একেবারে শেষ শট পর্যন্ত মনোযোগ ধরে রাখার অদম্য জেদ আর হার না মানা লড়াইয়ের  এক গল্প।  হাসপাতালের বিছানায় তখন জ্বরে কাবু শরীর। কিন্তু মন? একেবারেই হার মানেনি। শরীর বারবার থামতে বলেছিল, অথচ অদম্য ইচ্ছাশক্তি আর মনের জোর তাঁকে টেনে নিয়ে গিয়েছিল এশিয়ান গেমসের শুটিং রেঞ্জে। অসুস্থতাকে উপেক্ষা করে বন্দুক হাতে  নেন নীরু। তারপর একের পর এক নিখুঁত লক্ষ্যভেদ। শেষমেশ গলায় উঠেছে সোনার পদক।   

হরিয়ানার জিন্দের ২৬ বছর বয়সী এই শুটার মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ৩০টি লক্ষ্যের মধ্যে ২৮টিতে আঘাত হেনে সোনার পদক জিতেছেন। নীরুর এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ লড়াইয়ের গল্প। একটা সময় তিনি কাবাডি খেলতেন। পরে শুটিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়েন। তারপরেই ঘুরে যায়  জীবনের মোড়। পরিবারের আর্থিক অভাব,  পরিকাঠামোর অভাব কোনও কিছুই তাঁকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। তাঁর পরিবারেরই আর এক সদস্য লক্ষ্ময় শেওরান ২০১৮ সালের এশিয়ান গেমসে পুরুষদের ট্র্যাপে রুপো জিতেছিলেন। সেই সাফল্য নীরুকেও শুটিংয়ে আসার অনুপ্রেরণা দিয়েছিল।  আজ ফাইনালে চিনের সান ইউনং ২৬টি লক্ষ্যে আঘাত হানেন, আর কুয়েতের আব্দুলমালিক হাজার ২১ স্কোর নিয়ে পিছিয়ে ছিলেন। সেখানে নীরু ২৮টি লক্ষ্যভেদ করে প্রতিযোগিতাটি জিতে নেন।  তবে এই সোনা জয়ের মাত্র ১০ দিন আগেও নীরু হাসপাতালে ভর্তি ছিলেন। 

ফাইনালের ঠিক ১০ দিন আগে কি হয়েছিল জানেন?  

 এশিয়ান গেমস শুরুর প্রায় ১০ দিন আগে নীরু মারাত্মক জ্বরে আক্রান্ত হন। অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তিনি পাঁচ দিন ধরে কিছুই খেতে পারেননি। ধারণা করা হয়েছিল যে তিনি সোয়াইন ফ্লুতে (H1N1) আক্রান্ত হয়েছেন। এমন সময়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করা নিয়েও প্রশ্ন উঠেছিল এবং তার ফর্ম নিয়েও সন্দেহ ছিল। তবে নীরুর ব্যক্তিগত কোচ ও প্রাক্তন আন্তর্জাতিক শুটার মনশের সিং তাঁকে অসুস্থতা ভুলে শুধু লক্ষ্যের দিকে মনোযোগ দিতে বলেন। সেই মন্ত্রেই তিনি বাজিমাত করেছেন। 

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের