এই মুহূর্তে

দুর্নীতির অভিযোগে ৪ ক্রিকেটারকে নিষিদ্ধ করল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করল অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA)। জানা গিয়েছে, চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে জড়িত ছিলেন ওই চার ক্রিকেটার। সেই কারণেই তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। ৪ নিষিদ্ধ ক্রিকেটার হলেন, অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী এবং অভিষেক ঠাকুরী। একটি ক্রিকেটের ওয়েবসাইট অনুযায়ী, এই ৪ খেলোয়াড়ের বিরুদ্ধে অসম রাজ্য পুলিশের অপরাধ শাখায় একটি FIR দায়ের করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তাঁরা অসমের কিছু উঠতি খেলোয়াড়কে প্রভাবিত করেছেন এবং ভুলভাল কথা বলে উস্কে দিয়েছেন। তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। যা খেলার অখন্ডতাকে প্রভাবিত করেছে। তাই তাঁদের নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা থাকাকালীন এই চার ক্রিকেটার কোনও রাজ্য স্তরের কোনও টুর্নামেন্ট এবং এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকী তাঁদের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রম যেমন ম্যাচ রেফারিং, কোচিং, আম্পায়ারিংয়েও নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে, ACA সেক্রেটারি সনাতন দাস জানিয়েছেন, ‘অভিযোগ সামনে আসার পরেই BCCI বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করেছে। তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ রয়েছে।’ গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত লখনউতে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অসমের লিগের একাধিক ম্যাচ ছিল। কিন্তু খেলায় ব্যর্থতার কারণে অসম লিগ মূল পর্বে উঠতে পারেনি। তাই পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা কমাতে দুর্নীতিবাজ চার ক্রিকেটারকে বরখাস্ত করা হয়েছে। ACA সেক্রেটারি সনাতন দাস আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই সমস্ত জেলা অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন এই আদেশ কঠোরভাবে মেনে চলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের জন্য উস্কানি প্রাক্তন বোর্ড সভাপতির

‘অবাধ্য’ ঈশান ও সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হেসেখেলে জিতল ভারত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতল নাজমুল হোসেন শান্তর রাজশাহী

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে ভারতের চাই ২০৯ রান

টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, বাদ পড়লেন অক্ষর-বুমরাহ

বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রেই, বৈঠকে বসছে আইসিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ