সেমিতে উঠলে এই তারকা বিদেশিকে পাবে না এটিকে মোহনবাগান

দুর্দান্তভাবে চলতি আইএসএলের শুরুটা করেছে এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্তভাবে চলতি আইএসএলের শুরুটা করেছে এটিকে মোহনবাগান। টানা দু’টি ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন শিবির। বিশেষ করে গত শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাবাসের দলের পারফরম্যান্স রীতিমতো নজরকাড়া ছিল। আর এই ফর্ম ধরে রাখতে পারলে চলতি মরশুমেও সেমিফাইনালে পা রাখবে তিনবারের চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিকদলের তকমাটা পেয়ে গিয়েছে তারা।

তবে সেমিতে উঠলে বড়সড় সমস্যায় পড়তে পারে এটিকে মোহনবাগান। সেই গুরুত্বপূর্ণ সময়ে দলের তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণর সার্ভিস পাবেন না কলকাতার দলটি। কারণ, ওই সময় নিজের দেশ ফিজির হয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে যেতে হবে তাঁকে। নিজের দেশের অধিনায়ক রয়। তাঁর ওপর থাকবে অনেক বড় দায়িত্ব।

আগামী বছরের ২১-৩০ মার্চের মধ্যে ওশিয়ানিয়ার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। আর সেই সময় এবারের আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল হওয়ার কথা। তাই ইতিমধ্যেই বেশ চাপে পড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কারণ, তাদের আক্রমণভাগের প্রধান অস্ত্র হল রয় কৃষ্ণই।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির