আতলেতিকোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ইন্টার মিলানের

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইব্রেকারে লাওতারো মার্তিনেজের শট মিসের মূল্য চোকাতে হল ইন্টার মিলানকে। প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হলো গতবারের রানার্স ইন্টার মিলানকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ প্রথম লেগে ১-০ গোলে আতলেতিকোকে হারিয়ে দিয়েছিল ইন্টার। ফলে এদিন এগিয়ে থেকেই ফিরতি লিগে খেলতে নেমেছিলেন লাওতারো মার্তিনেজরা। প্রথমার্ধের ৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফেডরিকো দিমরেকো। সতীর্থ নিকোলা বারেল্লার বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল জালে পাঠাতে ভুল করেননি ইতালিয়ান ডিফেন্ডার। ওই গোলের সঙ্গে সঙ্গেই ব্যবধান ২-০ করে ইন্টার মিলান। কিন্তু তার পরেই অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে আতলেতিকো।  গোল খাওয়ার দুই মিনিট বাদে তেড়েফুঁড়ে আক্রমণে নামার ফল পায় স্পেনের দলটি। কোকের কাছ থেকে পাওয়া বল আঁতোয়ান গ্রিজমান নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় পাঠিয়ে দেন মিলানের জালে। প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় আতলেতিকো। ৫২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গ্রিজম্যান। তাঁর দুরন্ত শট পা দিয়ে আটকে দলের নিশ্চিত পতন রোধ করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার। এর পরে দু’দলের আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ের ৮৭ মিনিটে কোকের কাছ থেকে পাওয়া বল ইন্টারের জালে জড়াতে ভুল করেননি মেন্ফিস ডিপাই। ওই গোলের ফলে খেলার ফল দাঁড়ায় ২-২। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে পৌঁছয় ম্যাচের ভাগ্য। ইন্টারের ডেভি ক্লাসেন ও আলেক্সিস স্যানচেজের শট আটকে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। চতুর্থ শট নিতে এসে লাওতারো মার্তিনেজ পোস্টের উপর দিয়ে বল উড়িয়ে দিতেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ইন্টার মিলান।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের