লজ্জা, অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় হারের রেকর্ড শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফির মুখেই চরম লজ্জার মুখে পড়তে হল শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। গলেতে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হারতে হল ধনঞ্জয় ডি’সিলভাদের। শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার। এর আগে ২০১৭ সালে নাগপুরে ভারতের কাছে এক ইনিংস ও ২৩৯ রানে হারার মতো লজ্জার রেকর্ড গড়েছিলেন কুশল মেন্ডিসরা। এদিন সেই রেকর্ডও ভেঙে গেল।

কলম্বোর গলে’তে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার উসমান খাওয়াজার দ্বিশতরান এবং স্টিভ স্মিথ ও জস ইংলিশের জোড়া শতরানের দৌলতে রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৬৫৪ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিলেন অস্থায়ী অধিনায়ক স্টিভ স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই স্পিনার ম্যথু কুনহেম্যান ও নায়ান লায়নের ঘূর্ণিতে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস।  ফলে অস্ট্রেলিয়া পেয়ে যায় ৪৮৯ রানের লিড। টেস্ট ইতিহাসেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে এর চেয়ে বড় লিড পেয়েছে মাত্র তিনবার। দীনেশ চান্ডিমল (৭২) বাদে আর কোনও ব্যাটারই ন্যূনতম লড়াই করতে পারেননি।

ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে লঙ্কানরা। স্কোর বোর্ডে ছয় রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যায় শ্রীলঙ্কার দুই ওপেনার। এর পরে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন দীনেশ চান্ডিমাল। তবে তিনি বেশিদূর এগোতে পারেননি। ৩১ রন করে আউট হয়ে যান। অ্যাঞ্জেলো ম্যাথুজ (৪১) ও জেফ্রি বান্ডারসে (৫৩) একটা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৪৭ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাট কুনহেম্যান ৮৬ রানে ৪টি এবং নাথান লায়ন ৭৮ রানে চারটি উইকেট নিয়েছেন। গল টেস্ট দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটল অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাট কুনহেম্যানের। প্রায় ২ বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।  

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত