পাকিস্তানের বিরুদ্ধে পার্থ টেস্টে জায়গা পেলেন  ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: অফ ফর্মে থাকা সত্বেও পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলে জায়গা পেলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। রবিবার পার্থে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সব জল্পনার অবসান ঘটিয়ে জায়গা পেয়েছেন এক সময়ে বিপক্ষের ত্রাস হয়ে ওঠা ৩৭ বছর বয়সী ওপেনার। আগামী ১৪ থেকে ১৯ ডিসেম্বর পার্থে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন প্যাট কামিংসরা।

পাকিস্তানের বিরুদ্ধে মোট তিনটি টেস্ট খেলবে অজিরা। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। আর সিডনিতে তৃতীয় তথা টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। চলতি বছরের জুলাইতেই ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলেই ব্যাট তুলে রাখবেন তিনি। অর্থা‍ৎ ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে সিডনিতে নিজের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে তাঁর পূর্ণ হবে কিনা, তা নির্ভর করছে প্রথম টেস্টের উপরেই। ওই টেস্টে বড় রানের ইনিংস না খেলতে পারলে হয়তো অজি টেস্ট দলে আর জায়গা হবে না ৩৭ বছর বয়সী ওপেনারের। ২০১৯-২০ মরসুমের পরে টেস্টে তেমন দাপট দেখাতে পারেননি ওয়ার্নার। গত তিন বছরে মাত্র একটি শতরান পেয়েছেন। গড় মাত্র ২৮। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা পাওয়ার জন্য নির্বাচকদের দরজায় কড়া নেড়ে চলেছেন ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশ।

পাকিস্তানের বিরুদ্ধে পার্থের প্রথম টেস্টে যেমন দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার, তেমনই চোট সারিয়ে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার নাথান লায়ন। তবে বাদ পড়েছেন আর এক স্পিনার টড মার্ফি। দলে রাখা হয়েছে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা ল্যান্স মরিসকে। প্রথম টেস্টের জন্য গঠিত অস্ট্রেলিয়া দলে কারা-কারা জায়গা পেলেন তা দেখে নেওয়া যাক-

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর