রাজস্থানকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০ ওভার শেষ হওয়ার আগেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে জিতে গেল চেন্নাই সুপার কিংস। ৫ উইকেটেই ম্যাচ জিতে নেয় ঋতুরাজ গায়কোয়াড, শিবম দুবেরা। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল চেন্নাই।

এদিন ১৪২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঋতুরাজ গায়কোয়াড ও রাচিন রবীন্দ্র। রাচিন ১৮ বলে ২৭ রান করে অশ্বিনের বলে আউট হয়ে যান। এরপর ব্যাট করতে নামেন ডারেল মিচেল। মিচেলকে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়।দলগত ৬৭ রানের মাথায় আউট হয়ে যান এই অস্ট্রেলিয় ব্যাটসম্যান। ১৩ বলে ২২ রান করেন মিচেল। তারমধ্যে রয়েছে ৪টি চার। এরপর মইন আলি ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মাত্র ১০ রান করে আউট হয়ে যান। ৩ উইকেট পড়ে গেলেও অধিনায়ক গায়কোয়াড কিন্তু ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। তাঁকে আউট করা সম্ভব হয়নি।

এরপর গায়কোয়াড শিবম দুবেকে সঙ্গে জয়ের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যায়। ১১ বলে ১৮ রান করে শিবম দুবে। শিবম যখন আউট হন তখন ১০০ রানের গণ্ডি পেরিয়ে গেছে চেন্নাই। ম্যাচ জয় তখন সময়ের অপেক্ষা। সেইসময়ে আরও একটি উইকেট পতন হয়। মাত্র ৫ রানের মাথায় আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। জাদেজা যখন আউট হন, তখন চেন্নাই ১২১ রান করে ফেলেছে। এরপর বাকি রান অনায়াসেই করে ফেলে সমীর রিজভি। সমীর ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক গায়কোয়াড। ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল চেন্নাই।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক