দিল্লিকে হারিয়ে প্লেঅফে ওঠার লড়াই জমিয়ে দিল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে আইপিএলের প্লেফে ওঠার আশা জিইয়ে রাখল রয়্যাল চ্যাঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার রাতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। জবাবে ১৯.১ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় অক্ষর পটেলের দল। এদিন হারার ফলে প্লেঅফে যাওয়া কঠিন করে ফেলল দিল্লি ক্যাটিটালস।    

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাট শুরু করেন কমলা টুপির মালিক বিরাট কোহলি। তৃতীয় ওভারে বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসিকে (৬) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন মুকেশ কুমার। ১৩ বলে ২৭ রান করে ফেরেন বিরাট। এর পরে তৃতীয় উইকেটে জরত পাতিদার ও উইল জ্যাকস জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলেন। দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। পাতিদারকে (৫২) ফিরিয়ে জুটি ভাঙেন রাসিক সালাম। খানিক বাদে ফেরেন জ্যাকস (৪১)। পাঁচ নম্বরে নামা ক্যামেরন গ্রিন সতীর্থ মহীপাল লোমরুরকে নিয়ে বুক চিতিয়ে লড়াই করেন। ১৮তম ওভারে বল করতে এসে বেঙ্গালুরু শিবিরে জোড়া আঘাত হানেন খলিল আমেদ। পর পর ফিরিয়ে দেন লোমরুর (১৩) ও দীনেশ কার্তিককে (০)। শেষের দিকে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার। ১৩ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান পাঁচ ব্যাটার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলেন ডুপ্লেসিরা। ক্যামেরন গ্রিন ৩২ রানে অপরাজিত থেকে যান।

জয়ের জন্য ১৮৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখোমুখি হয় দিল্লি। চার ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার (১), অভিষেক পোড়েল (২), জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (২১) ও কুমার কুশাগ্র (২)। রীতিমতো থরহরিকম্প শুরু হয় দিল্লি শিবিরে। পঞ্চম উইকেটে শাই হোপ ও অধিনায়ক অক্ষর পটেল মাথাঠাণ্ডা করে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শাই হোপকে (২৭) ফিরিয়ে সেই চেষ্টায় জল ঢেলে দেন লকি ফার্গুসন। একা কুম্ভ হয়ে দলের দুর্গ আগলানোর চেষ্টা করেছিলেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু উল্টোদিকে কোনও সতীর্থের সাহায্য পাননি। দলকে বিপদে ফেলে ত্রিস্তান স্টাবস (৩) ও রাসিক সালাম (১০) দ্রুত ফিরে যান। দিল্লি অধিনায়ক অক্ষর পটেলকে (৫৭)  ফিরিয়ে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন যশ দয়াল। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। বেঙ্গালুরুর পক্ষে যশ দয়াল ও লকি ফার্গুসন ২টি করে উইকেট নেন।   

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন