অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নামার আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

অ্যাশেজের চলাকালীনই খারাপ খবর পেল অজি শিবির।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাশেজের চলাকালীনই খারাপ খবর পেল অজি শিবির। যার ফলে ঐতিয্যশালী টুর্নামেন্টের প্রথম টেস্ট জিতলেও খানিকটা ব্যাকফুটে চলে গেল প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। অ্যাডিলেডে হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। দিন-রাত তথা পিঙ্ক বলে খেলা হবে এই ম্যাচটি। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম পেসার জস হ্যাজেলউডকে পাবে না অজি ব্রিগেড। প্রথম টেস্ট চলাকালীনই চোটে ভুগছিলেন তিনি।

গাব্বায় মাত্র ১৪ ওভার বোলিং করতে দেখা গিয়েছিল হ্যাজেলউডকে। তাই তাঁকে আপাতত বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তারা চাইছে এই চোট যেন বড় আকার ধারন না করে। হ্যাজেলউড যেন সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারেন।

প্রথম টেস্টে জয় পেয়ে এমনিতেই আত্মবিশ্বাসের দিক থেকে প্রতিপক্ষ ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে ট্রাভিস হেড বড় রান পেয়েছেন। বোলারদের মধ্যে অধিনায়ক কামিন্স থেকে শুরু করে স্টার্ক, লিয়ন সকলেই উইকেট পেয়েছেন। তাই অনেকটা নিশ্চিন্ত হয়েই দিন-রাতের টেস্টে মাঠে নামছে অজি ক্রিকেটাররা।

অ্যাশেজের শুরুতেই টিম পেইনের যৌন কেলেঙ্কারির ঘটন তোলপাড় করে তুলেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটজগতকে। তবে সেই সব সমস্যাকে দূরে সরিয়ে ঘুরে দাঁড়িয়েছে ডন ব্যাডম্যানের উত্তরসূরীরা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির