অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে ভারতের চাই ১৭৩

ভারতের টার্গেট ১৭৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যে ম্যাচে হারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হবে, সেই ম্যাচে বড় রানের সামনে হরমনপ্রীতদের দাঁড় করিয়ে দিল অস্ট্রেলিয়া। ভারতকে জয়ের জন্য করতে হবে ১৭৩ । এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই মারমুখী ছিল হরমনপ্রীতদের প্রতিপক্ষ। চার উইকেট হারিয়ে তারা করে ১৭২ রান। জয়ের জন্য ভারতকে করতে হবে ১৭৩।ওভার পিছু রানরেট দাঁড়াচ্ছে ৮.৬৫। দলের সব বোলারকে পিটিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যাটসম্যান। রেণুকা সিং চার ওভারে দিয়েছেন ৪১ রান, দীপ্তি শর্মা চার ওভারে দিয়েছেন ৩০ রান। শিখা পাণ্ডে চার ওভারে করেছেন ৩২ রান। রাধা যাদব চার ওভারে দিয়েছেন ৩৫ রান। স্নেহা রানা চার ওভারে ৩৩ রান দিয়েছেন। পাঁচ বোলার গড়ে ৩০ রান করে দেওয়ায় বড় রানের ইনিংস তৈরির রাস্তা প্রশস্ত হয়ে যায়। ওপেনিং জুটি ভাঙতে সমস্যায় পড়েন হরমনপ্রীতেরা। শিবিরের প্রথম উইকেট পড়ে ৫২ রানে। দ্বিতীয় উইকেট ৮৮ রানে। তৃতীয় উইকেট যখন পড়ে, সেই সময় অস্ট্রেলিয়ার রান ১৪১। একমাত্র গ্রেস হ্যারিস এলসে পেরি ছাড়া প্রত্যেক ব্যাটসম্যান ভাল রান করেছে। হিলি আউট হন ২৫ রানে। অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফেরেন বেথ মুনি (৫৪)। অর্ধশতরান থেকে মাত্র একরান দূরে ছিলেন মেগ ল্যানিং। হ্যারিস ব্যক্তিগত সাত রানে প্যাভিলয়নে ফেরেন, পেরি করেন মাত্র দুই রান। ফলে, অস্ট্রেলিয়া যেভাবে তাদের ইনিংস শুরু করেছিল, ভারতকে সেই রাস্তায় হাঁটা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।  

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!