পয়েন্ট টেবিলে ওপরে উঠল অস্ট্রেলিয়া, নেমে গেল কোহলির ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিল অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দিল অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজের প্রথম টেস্টে রীতিমতো দাপট দেখিয়েছে অজিরা। মাত্র সাড়ে দিনেই প্রতিপক্ষ ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে তারা। যার ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল স্মিথ, ওয়ার্নাররা। তালিকায় সবার ওপরে রয়েছে শ্রীলঙ্কা।

তবে অজিরা দুই নম্বরে উঠে আসায় টেবিলে দু’ধাপ নেমে গেল ভারত ও পাকিস্তান। তৃতীয়স্থানে রয়েছেন বাবর আজম অ্যান্ড কোম্পানি। আর চতুর্থস্থানে অবস্থান করছেন বিরাট কোহলিরা। এরপর যথাক্রমে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে তারা প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আর দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে দিন কয়েক আগেই দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সরা। আর সেই সিরিজে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির