টি-২০ বিশ্বকাপের মূল পর্বের প্রথম দ্বৈরথে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

দুই দলই চাইছে জিতে টুর্নামেন্টের শুরুটা করতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৭ অক্টোবর থেকেই টি-২০ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। তবে মেগা এই টুর্নামেন্ট কার্যত শনিবার থেকেই শুরু হচ্ছে বললে খুব একটা ভুল হবে না। কারণ, এদিন থেকেই আরাম্ভ হবে কুড়ি-বিশের এই বিশ্বযুদ্ধের মূল পর্ব। যেখানে প্রথম মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অজি-প্রোটিয়া লড়াইকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দুই দলই চাইছে জিতে টুর্নামেন্টের শুরুটা করতে।

অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া কখনওই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরেই সন্তুষ্ট থাকতে হয়েছিল অজিদের। তাই এবারের বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে মরিয়া ডন ব্যাডম্যানের দেশের ক্রিকেটাররা। অজিদের একাদশ যদি পাঁচ বোলারকে নিয়ে গড়া হয় তাহলে বসতে হতে পারে স্টোইনিস এবং স্মিথের মধ্যে একজনকে।

অন্যদিকে, চায়নাম্যান বোলার তাবারেজ শামসির ফর্ম বেশ নিশ্চিন্ত রেখেছে দক্ষিণ আফ্রিকা শিবিরকে। কারণ, চলতি বছর টি-২০ ক্রিকেটে ৩৭টি উইকেট তুলে নিয়েছে এই স্পিনার। তাই অজিদের বিরুদ্ধে বড়সড় আঘাত হানতেই পারেন তিনি। আর ব্যাটিংয়ে ভান ডর ডাসেন, ডেভিড মিলারদের ফর্ম আশার আলো দেখাচ্ছে প্রোটিয়াদের।

যদিও ম্যাক্সওয়েল, স্মিথরাও খুব একটা খারাপ ফর্মে নেই। তবে আবুধাবির মাঠে বল ব্যাটে ঠিকঠাকই আসে। থমকে আসে না। ফলে খু খারাপ না হলে রানের ফোয়ারা যে হবে সেটা বলাই যায়। বিশেষজ্ঞদের মতে, যে দল রান তাড়া করবে তারাই জয় পাবে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি