মরণ-বাঁচণ ম্যাচ অস্ট্রেলিয়ার, সম্মানরক্ষার লড়াই ওয়েস্ট ইন্ডিজের

টি-২০ বিশ্বকাপের মেগা শনিবারে থাকছে ডাবল ধামাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের মেগা শনিবারে থাকছে ডাবল ধামাকা। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় ম্যাচে দেখা যাবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ। এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এবার পালা দ্বিতীয় দলের। তবে সেটা কে হবে বলা যাবে রাতে ইংরেজ-প্রোটিয়া ম্যাচ শেষ হওয়ার পর। কারণ, দু’দলই রয়েছে দৌঁড়ে।

তাই এদিন আবুধাবিতে অজিদের শুধু জিতলেই হবে না। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বেশ বড় রান রেটেই জিততে হবে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানিকে। দ্বিতীয় ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে অঙ্কটা নেট রান রেটের দিকে চলে যাবে। কারণ, অজিরা জিতলে তাদের পয়েন্ট হবে ৮, আর প্রোটিয়ারা জিতলে সমান পয়েন্টে গিয়ে দাঁড়াবে। যার ফলে তখন রাট রেট যার বেশি থাকবে সেই দলকেই সেমিফাইনালের ছাড়পত্র দেওয়া হবে।

তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে অজিদের রেকর্ড খুব একটা ভালো নয়। কারণ, এর আগে মোট ১৬ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ১০ বার জিতেছে পোলার্ড, রাসেলরা। আর মাত্র ৬ বার জয়ের স্বাদ পেয়েছে ফিঞ্চ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। কিন্তু মাঠে নামার আগে ব্যাটিং নিয়ে খানিকটা চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। অজি ব্যাটসম্যানদের ধারাবাহিকতার ভীষণ অভাব দেখা যাচ্ছে। পাশাপাশি, গেইলদের কাছে এটা নিয়মরক্ষার ম্যাচ, তবে তারা জিততে মরিয়া।  

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি