আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপে প্রথম অঘটন, জিম্বাবোয়ের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি:  টি টোয়েন্টি বিশ্বকাপে এমন সব ঘটনা ঘটছে যা আগে কখনও ঘটেনি। চলছে রুদ্ধশ্বাস সব ম্যাচ।  বিশ্বকাপে চলছে  হাড্ডাহাড্ডি  লড়াই।  টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২৬ গ্রুপ বি-এর ম্যাচে আজ  জিম্বাবয়ের বিপক্ষে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরু থেকেই পরপর উকেট হারাতে থাকে অসিরা।  বিশ্বকাপে প্রথম ঘটল অঘটন। জিম্বাবোয়ের কাছে  লজ্জার হার হল অস্ট্রেলিয়ার।  জিম্বাবয়ের জিতল রানে ২৩ রানে। ১৭০ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবয়ে। সেই রান তুলতে কালঘাম ছুটে গিয়েছে অস্ট্রেলিয়ার। সব উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ট্রাভিস হেডরা ১৪৬ রান তুলতে পারে। 

জিম্বাবয়ের বোলারদের কাছে কার্যত ধরাশায়ী হয়ে পরে ট্রাভিস হেড, ম্যাক্সওয়েলরা। কেউই মাথা তুলতে পারেননি । আজকের খেলায় অস্ট্রেলিয়ার কেবল ম্যাট রেনসা অর্ধশতান করেন। বাকি কেউই ৫০ রানের গন্ডি টপকাতে পারেননি। জয়ের জন্য শেষ ওভারে অসিদের দরকার ছিল ২৯ রানের। প্রথম বলে বাউন্ডারি হাঁকান নাথান এলিস। পরের বলে মাত্র এক রান নেন। চার বলে দরকার ছিল ২৪ রানের। কিন্তু তৃতীয় বলে রান আউট হয়ে যান ম্যাথু কুনহেম্যান। ফলে ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতা এদিন সকলের চোখে পড়েছে। 

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝপথে বড় ক্ষতি, ধাক্কা খেল আয়ারল্যান্ড শিবির

 প্রথমে ব্যাট করে ২ উইকেটে হারিয়ে জিম্বাবয়ে ১৬৯ তোলা তুলেছিল।  জিম্বাবুয়ের হয়ে ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। তাদিওয়ানাশে মারুমানির ২১ বলে ৩৫, রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর দিয়েই তারা বাজিমাত করেছে। হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে। এটাই আরও একবার প্রমাণ করেছে ২২ গজের ময়দানে কোন সময়ে কি ঘটে যাবে তা কেউই বলতে পারে না।  

জিম্বাবয়ের কাছে এই জয় বিশাল কিছু। অসিদের হারাতেই খেলোয়াড়া এমন ভাবে উচ্ছ্বাসে মেতে ওঠে যা দেখে দর্শকদের মনে হয়েছে তারা যেন বিশ্বকাপ জিতে গিয়েছে। এই আনন্দ হওয়াটা  যদিও স্বাভাবিক। তারা  ক্রিকেটে  ইতিহাস রচনা করেছে। এর আগে ২০০৭ বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ১৯ বছর পর আবারও অস্ট্রেলিয়াকে  হারাল তারা। সেই সঙ্গেই বুঝিয়ে দিয়েছে ২২ গজের ময়দানে অস্ট্রেলিয়ার মতো টিম থাকলেও তারাও লড়াই করতে পারে।  

 

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ