দু’যুগ পর ফের পাক সফরে যাচ্ছে অজিরা

সালটা ছিল ১৯৯৮। ওই বছরই শেষবার পাকিস্তান সফরে সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সালটা ছিল ১৯৯৮। ওই বছরই শেষবার পাকিস্তান সফরে সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারপর থেকে কেটে গিয়েছে দু’যুগ। পাকিস্তানের মাটিতে যে ক্রিকেট সিরিজ হয় সেটা হয়তো ভুলেই গিয়েছিল অজিরা। কারণ, এই ২৪ বছরে আর একবারও পাক সফরে যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী বছরই দীর্ঘ দু’যুগ পর ফের পাক সফরে যেতে চলেছে তারা। পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, ইমরান খানের দেশে গিয়ে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং একটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৩ মার্চ করাচিতে হবে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১২ মার্চ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। আর ২১ মার্চ হবে সিরিজের শেষ টেস্টটি।

ওই মাসেরই ২৯ তারিখ থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। পরবর্তী দুই ম্যাচ হবে ৩১ মার্চ এবং ২ এপ্রিল। এরপর ৫ এপ্রিল বাবর আজমদের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলে পাক সফরে ইতি টানবে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা। অজিরা সফর করতে রাজি হওয়ায় বেশ উচ্ছ্বসিত পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।

    

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের