৯৮ বলে ১৫৮ রান, বিদায়ী ম্যাচে ঝড় তুলে গেলেন ৮ বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। আজ রবিবার ছিল তাঁর শেষ ম্যাচ। চোখ ভিজেছিল নিশ্চয়ই। তবে শেষ ম্যাচ খেলে গেলে একজন পেশাদার ক্রিকেটার হিসেবেই। হিলি যা খেলে গেলেন তা সত্যি মনে রাখবে বিশ্বের ক্রিকেট মহিল। তাঁর ব্যাটিং দাপটের সামনে কার্যত ভারতীয় বোলাররা খেই হারিয়ে ফেলেন।  ৯৮ বলে ১৫৮ রান করে শেষ করলেন তাঁর একদিনের ক্রিকেট খেলা। 

মাঠে নামার সময় অ্যালিসা হিলিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় ভারতীয় মহিলা টিমের কাছ থেকে। ২২ গজে নেমে দেখিয়ে দিয়ে গেলেন অবসরে গেলেও তাঁর দাপট ঠিক কতটা রয়েছে। হোবার্টে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯৮ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন হিলি। শেষ বেলাতেও গড়লেন গড়ে গেলেন রেকর্ড। উইমেন’স ওয়ানডের ইতিহাসের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি তাঁর নাম লিখিয়ে গেলেন। এর আগে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলে ১৩৮ বলে ১৭০ রান করেছিলেন। 

উইকেটরক্ষক-ব্যাটসম্যান আটটি বিশ্বকাপ জিতেছেন যার মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি এবং ওয়ানডে ফরম্যাটে দুটি। ২০২৩ সালের শেষের দিকে মেগ ল্যানিং অবসর নেওয়ার পর তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হন।  কিছুদিন আগে ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টের প্যানেলে এসেই জীবনের বড় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অ্যালিসা, তুমি কি কিছু জানাতে চাও আমাদের? এই প্রশ্নে কিছুটা হেসে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা বলেন, “এভাবে শুরু করব ভাবিনি, ভেবেছিলাম শেষে বলব।” এর পরেই তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ভারতের বিপক্ষে সিরিজ শেষে।” তিনি আরও বলেন, “অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক বছর মানসিকভাবে অনেকটাই শুষে নিয়েছিল যে কোনো কিছুর চেয়ে। কিছু চোটেও প্রবলভাবে ভুগতে হয়েছে এবং সবটুকু উজাড় করে দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছিল।”  

হিলির রেকর্ডের মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০), টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রান (২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৮) এবং একজন মহিলা বা পুরুষের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক ডিসমিসাল (১২৬)। হিলি গত কয়েক বছর ধরে একজন জনপ্রিয় ধারাভাষ্যকার হয়ে উঠেছেন। তিনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের  স্ত্রী  এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলির ভাগ্নী।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের