জুতোয় ঢেলে বিয়ার খেয়ে সেলিব্রেশন করলেন অজি ক্রিকেটাররা

আইসিসি-র তরফ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ট্রফি জয়ের সেলিব্রেশনের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়ান ডে বিশ্বকাপ পাঁচবার জিতলেও, গত রবিবার রাতে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। মেগা ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে একেবারে ফুঁ মেরে উড়িয়ে দিয়েছে অজিরা। ট্রফি নেওয়ার পর ড্রেসিংরুমে এসে অভিনব কায়দায় সেলিব্রেশন মাতলেন ফিঞ্চ, ওয়েড, স্টোইনিস, ম্যাক্সওয়েল-সহ সকলে। নিজেদের জুতোর মধ্যে বিয়ার ঢেলে খেয়ে উল্লাসে মাতলেন তারা।

আইসিসি-র তরফ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ট্রফি জয়ের সেলিব্রেশনের একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সেলিব্রেশনের ছবি তোলার পর হঠাৎ পা থেকে নিজের জুতো খুলে তাতে বিয়ার ক্যান থেকে বিয়ার ঢাললেন অজি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।

তার পর জুতো থেকে সেই বিয়ার সরাসরি মুখে ঢেলে গিলে ফেললেন তিনি। একই কাজ করতে দেখা গেল মার্কাস স্টোইনিসকেও। এই অলরাউন্ডার সতীর্থ ওয়েডের জুতোতেই বিয়ার ঢেলে খেয়ে ফেললেন।

 

চ্যাম্পিয়ন হয়ে বিয়ার খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কেন জুতোয় ঢেলে বিয়ার খেলেন অজি ক্রিকেটাররা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

জানা গিয়েছে যে, অস্ট্রেলিয়াতে এই জুতোয় ঢেলে মদ্যপান করার বিষয়টি বেশ জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’। অজিরা মনে করেন এই অভিনব কায়দায় উল্লাস করলে সব খারাপ সময় দূর হয়ে যায়।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন