আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি, মামলার হাত থেকে রেহাই পেলেন বাবর আজমরা

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে স্বস্তি পেল পাক ক্রিকেট দল। তাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিল আদালত। টাইগারদের দেশে সিরিজ খেলতে গিয়ে মাঠে অনুশীলন চলাকালীন নেটের সামনে নিজেদের দেশের পতাকা লাগান পাক ক্রিকেটাররা। মূলত নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা করা হয়েছিল বলে জানায় তারা। কিন্তু বাবর আজম অ্যান্ড কোম্পানির এই অজুহাতে একেবারেই চিড়ে ভেজেনি। তাদের বিরুদ্ধে মামলার আবেদন জানায় বাংলাদেশের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ। কিন্তু তা খারিজ হয়ে গেল।

বাংলাদেশের ভূমিতে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানোটা ভালোভাবে নেয়নি অনেকেই। তাই ওঠে তুমুল সমালোচনার ঝড়। সকলেই মনে করছেন এই কাজ করার আগে বাংলাদেশের সরকারের কাছে অনুমতি নেওয়া উচিত ছিল পাক টিম ম্যানেজমেন্টের। 

টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহূর্তে চট্টোগ্রামে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। যাঁদের নামে মামলা দায়ের করার জন্য আবেদন করা হয়েছিল তাঁরা হলেন, অধিনায়ক বাবর আজম, কোচ সাকলিন মুস্তাক, দলের ম্যানেজার মনসুর রানা। এছাড়া ক্রিকেটার শাদাব খান, ফখর জামান, আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির এবং শহিদ আসলাম।

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ