দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ২০২৪। সেই সময়ে শেষ টি-২০-তে সেঞ্চুরি এসেছিল পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের ব্যাট থেকে। তারপরেই রানের খড়া তো ছিলই। ক্রিকেটের এই সীমিত ফরম্যাটে সেটা আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া লিগে সেঞ্চুরি হাঁকাতে পারেননি বাবর। আজ, রবিবার নিজের দলের হয়ে ফের সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তানের এই জনপ্রিয় ক্রিকেটার। পাকিস্তানে এখন চলছে পিএসএল। সেখানেই নিজের দল পেশওয়ার জালমির হয়ে ৫২ বলে সেঞ্চুরি করেন বাবর আজম। থাকেন অপরাজিত।

আরও পডুন: বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

বাবরের এই সেঞ্চুরি এসেছে দু’বছর পর, ৬৭টি ইনিংস খেলে। তাই আজ, রবিবার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরি করার পর উচ্ছ্বাসে মাততে দেখা যায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। চারটি ছক্কা ও ছয়টি চার ছিল বাবরের এদিনের ইনিংসে। আজ, রবিবার পিএসএলে করাচি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও পেশওয়ার জালমি। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ব্যাট হাতে কোয়েট্টার বোলারদের ধুয়ে দেন বাবর ও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। বাবর সেঞ্চুরি করলেও কুশলের স্কোর দাঁড়ায় ৮৩-তে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে ২৫৫ রানের লক্ষ্য দেয় বাবরের দল।

জবাবে ব্য়াট করতে নেমে কার্যত ধস নামে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং অর্ডারে। কোনও ব্যাটারই হাফসেঞ্চুরি করতে পারেননি। ১৩৭ রানে অলআউট হয়ে যায় কোয়েট্টা। ১১৮ রানে জয়ী হয় বাবরের দল।

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার