চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

নিজস্ব প্রতিনিধি: ফের ভরাডুবি ঋষভের লখনউ সুপার জায়ান্টসের। পাঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে হারল লখনউ। যার ফলে ম্যাচে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে অষ্টম স্থানে ঋষভ পন্থের দল। হতশ্রী বোলিং, খারাপ অধিনায়কত্ব। ফের আইপিএলের মঞ্চে বড় রান দিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। সঙ্গে ঋষভ পন্থের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ, রবিবার চণ্ডীগড়ে লখনউয়ের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু ফের এদিন হতশ্রী বোলিং করতে দেখা গেল প্রিন্স যাদব, মহম্মদ সামি, আভেশ খানদের। দুরন্ত বোলিং নয়, পাঞ্জাব এদিন উইকেট হারিয়েছে বড় রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে। লখনউয়ের খারাপ বোলিংয়ের ভরপুর সুযোগ নেয় পাঞ্জাব কিংস। প্রথমে শূন্য় রানে সাজঘরে প্রভসিমরন ফিরে গেলেও হাল ধরেন প্রিয়াংশ আরিয়া ও কুপার কোনোলি। পাঞ্জাবের দুই ব্যাটারই হাফসেঞ্চুরি করেন। প্রিয়াংশ করেন ৩৭ বলে ৯৩ ও কুপার কোনোলির স্কোর ৪৬ বলে ৮৭। এতেই ম্যাচ ঘুরে যায়।

আরও পডুন: ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

লখনউয়ের হয়ে মোটের উপর ভালো বল করেন মোহসিন খান, মণিমারণ সিদ্ধার্থ, প্রিন্স যাদব। মোহসিন একটি উইকেট নিয়েছেন। সিদ্ধার্থ ও প্রিন্স যাদব নেন দুটি উইকেট। এদিন সবচেয়ে জঘন্য বোলিং করেন মহম্মদ সামি। চার ওভারে ১ উইকেট নিয়ে তিনি দিয়েছেন ৫৬ রান। লখনউকে ২৫৫ রানের টার্গেট দেয় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন লখনউয়ের মিচেল মার্শ ও আয়ূষ বাদোনি। কিন্তু পাঞ্জাবের বোলিংয়ের সামেন মুখ থুবড়ে পড়েন লখনউয়ের ব্যাটাররা। সঙ্গে লখনউয়ের ব্যাটিং ওর্ডার নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। গতবারের ওপেনিং জুটি আইডেন মার্করাম ও মিচেল মার্শকে কঠিন রান চেজে না নামিয়ে বাদোনিকে নামিয়ে নেটিজেনরা কটাক্ষ করেছে পন্থের বিরুদ্ধেই। এদিন লখনউয়ের হয়ে ভালো ব্যাট করেন মার্শ। তিনি করেন ২৮ বলে ৪০। মার্করাম করেন ৪২ ও অধিনায়ক ঋষভের ব্যাট থেকে এসেছে ৪৩ রান। উল্লেখযোগ্য ইনিংস খেলেননি মুকুল চৌধুরীও।

অপরদিকে পাঞ্জাবের বোলাররা দুরন্ত বোলিং করেন। মার্কো জেনসেন দুটি উইকেট নেন, অর্শদীপ, চাহাল ও বিজয়কুমার নেন ১টি করে উইকেট। আজ লখনউকে হারিয়ে চলতি আইপিএলে বিজয়ের রথ আরও এগিয়ে নিয়ে গেলেন শ্রেয়সরা।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ