শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। টেস্ট দলে নেতৃত্বে এল বড় পরিবর্তন। শান মাসুদের অধ্যায় শেষ করে আবারও অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল বাবর আজমের হাতে। সামনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ সফরকে সামনে রেখেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে সিরিজ হারার পর থেকেই নেতৃত্ব পরিবর্তনের জল্পনা জোরদার হয়েছিল।

পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ জানিয়েছেন, শুধুমাত্র পরাজয় নয়, মাঠে একাধিক কৌশলগত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। তাঁর বক্তব্য, বেশ কয়েকটি টেস্ট ম্যাচ জয়ের সুযোগ থাকা সত্ত্বেও দল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান টেস্ট কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টের মতো ম্যাচে অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল বোর্ডের। প্রায় তিন বছর আগে টেস্ট দলের নেতৃত্ব পান শান মাসুদ। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ১৬ টি টেস্ট খেলেছে, যার মধ্যে ১২ টিতেই পরাজিত হয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও অধিনায়কের প্রথম ১৬ ম্যাচে এত পরাজয়ের নজির নেই। যদিও ব্যক্তিগতভাবে ব্যাট হাতে মাসুদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো ছিল, তবুও দলের ফলাফল তাঁর নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে।

আরও পড়ুন: ১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

আকিব জাভেদের কথায়, একজন অধিনায়কের দায়িত্ব শুধু ব্যাট বা বল হাতে পারফর্ম করা নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া, ডিআরএস ব্যবহার, ওভার রেট বজায় রাখা এবং দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়াও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গাতেই প্রত্যাশা পূরণ করতে পারেননি মাসুদ। এই পরিস্থিতিতে আবারও ভরসা রাখা হয়েছে বাবর আজমের উপর। ২০২৩ সালে শেষবার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর তিন ফরম্যাটেই ব্যাট হাতে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন সেঞ্চুরির দেখা পাননি। তবুও অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁকেই আবার নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, আগের দফায় বাবরের অধিনায়কত্বে পাকিস্তান ২০টি টেস্টের মধ্যে ১০টিতে জয় পেয়েছিল। অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং গড়ও ছিল ৫০-এর বেশি, যা তাঁর নেতৃত্বের প্রতি বোর্ডের আস্থা আরও বাড়িয়েছে। আগামী ২৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাবর আজমের দ্বিতীয় অধিনায়কত্বের অধ্যায় শুরু হবে। এরপর অগাস্টে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেই সঙ্গে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তাই এই পরিবর্তন পাকিস্তান দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আলি উসমান, ব্যাটার মুহাম্মদ আওয়াইস জাফর এবং পেসার উবেইদ শাহ। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি উবেইদের বড় ভাই নাসিম শাহর।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের