১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: চৌদ্দ বছর কেটে গেলেও মেলেনি পূর্ণ বিচার। তাই ছেলের মৃত্যুবার্ষিকীতেও একটাই আর্তি বৃদ্ধ বাবার- ‘চোখ বুজে যাওয়ার আগে খুনিদের শাস্তি দেখে যেতে চাই। প্রতিবাদী শিক্ষক বরুন বিশ্বাসকে ঘিরে আবেগ, ক্ষোভ এবং নতুন করে বিচারের দাবিতে আবারও সরব হল পরিবার ও আন্দোলনকারীরা। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার ১৪ বছর পূর্তিতে ফের সামনে এল বিচার না পাওয়ার আক্ষেপ। রবিবার উত্তর ২৪ পরগনার সুটিয়ায় তাঁর স্মরণসভায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যরা নতুন করে তদন্ত এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে বরুণ বিশ্বাসকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সুটিয়া প্রতিবাদী মঞ্চও। তবে বিচার আন্দোলনের পথ নিয়ে এদিন পরিবার ও প্রতিবাদী মঞ্চের মধ্যে মতপার্থক্যও প্রকাশ্যে আসে।

২০১২ সালের ৫ জুলাই সমাজবিরোধীদের গুলিতে নিহত হন বরুণ বিশ্বাস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁর বাবা জগদীশ বিশ্বাস। বৃদ্ধ বাবার কথায়, ‘জীবনের শেষ ইচ্ছা একটাই, ছেলের খুনীদের আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি পেতে দেখা।’ তিনি জানান, বর্তমান সরকারের উপর তাঁর আস্থা রয়েছে এবং পুনর্তদন্তের মাধ্যমে সুবিচার মিলবে বলেই তিনি আশা করছেন। বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাসও এদিন তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হয়নি। তিনি জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পুনর্তদন্তের আবেদন জানানো হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাসও মিলেছে। 

আরও পড়ুন: সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

প্রমিলা রায় বিশ্বাসের দাবি, সমাজবিরোধী কার্যকলাপ, তোলাবাজি এবং মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করায় বরুণ বিশ্বাসকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তাঁর অভিযোগ, এই ঘটনার নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা ছিল। তিনি আরও দাবি করেন, বরুণের মৃত্যুর পর পরিবারের পাশে প্রত্যাশিতভাবে দাঁড়ায়নি সুটিয়া প্রতিবাদী মঞ্চ। এমনকি মঞ্চের উদ্যোগে নির্মিত বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগকে তোয়াক্কা করেননি সুটিয়া প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার। তাঁর বক্তব্য, বরুণ বিশ্বাসের খুনের পর থেকেই ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিবাদী মঞ্চ। তাঁর কথায়, ‘প্রতিবাদীর মৃত্যু হতে পারে, কিন্তু প্রতিবাদের মৃত্যু হয় না।’ তিনি জানান, পুনর্তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়ার দাবিতে আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। চৌদ্দ বছর পরও বরুণ বিশ্বাস খুনের মামলার পূর্ণাঙ্গ বিচার না হওয়ায় নতুন করে তদন্তের দাবি আরও জোরালো হয়েছে। পরিবার এবং আন্দোলনকারীদের প্রত্যাশা, পুনর্তদন্তের মাধ্যমে ঘটনার সমস্ত সত্য সামনে আসবে এবং প্রকৃত দোষীরা আইনের যথাযথ শাস্তি পাবে।

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত