ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক। লর্ডসের পর এবার ওভাল টেস্টেও বল বিতর্ক। ভারতের পক্ষ থেকে অভিযোগ,ইংল্যান্ডকে সুবিধা করে দিতেই বল পরিবর্তন করা হচ্ছে। বল পরিবর্তনের নিয়মে অখুশি ভারত। ম্যাচ রেফারির কাছে সরকারিভাবে এই অভিযোগ জানিয়েছে ভারত।

জানা গিয়েছে, ইংল্যান্ডে এই সিরিজের ক্ষেত্রে বার বার বলের মাপ বদলে গিয়েছে। লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় বল বদল করা হয়েছিল ১০ ওভারের পর। কিন্তু বল দেওয়া হয়েছিল ৩০-৩৫ ওভারের পুরানো। নিয়ম অনুযায়ী যত ওভার খেলা হয়, তত ওভারের পুরানো বল দিতে হয়। কিন্তু ১০ ওভারের পুরানো বল না থাকার কথা বলে বেশি ওভারের বল দেওয়া হয়েছিল। যারফলে সুইং বা সিম কিছুই ছিল না। রানের সুবাদে ইংল্যান্ড ম্যাচটাও ২২ রানে জেতে। বল বদলানোর পর থেকেই ম্যাচটা ঘুরতে শুরু করেছিল বলে অভিযোগ। এই বিষয়ে আইসিসি-র হস্তক্ষেপ করা দরকার বলেও জানিয়েছে ভারত। জানা গিয়েছে, প্রতি টেস্টের আগে বল বাছাই করার নিয়মের দিকে নজর দেওয়া উচিৎ আইসিসি-র। কারণ খেলার আয়োজক দেশের চতুর্থ আম্পায়ার ম্যাচ শুরু আগে বল  নিয়ে দুই দলের কাছে যান। সেখানে ম্যাচ রেফারি না থাকায় ফায়দা তুলছে ইংল্যান্ড।

ভারতের দাবি, ম্যাচ রেফারি বল বাছাইয়ের সময় হাজির না থাকায় নিজেদের ইচ্ছেমত বিষয়ে বদল করতে পারছে। তাই সাজঘরে বল বাছাই না করে রেফারির ঘরে বল বাছাই করার নিয়ম চালু করা হোক।

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল