দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রিকেটারদের কলা খাওয়ার খরচ ৩৫ লক্ষ টাকা, তোলপাড় উত্তরাখণ্ড

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: খাওয়ার খরচ মোট ১.৭৪ কোটি টাকা।জলের বোতনের (water bottle) জন্য খরচ ২২ লক্ষ টাকা। শুধুমাত্র কলার (Banana) জন্য খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। এই টাকা খরচ করা হয়েছে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য (The Cricket Affiliation of Uttarakhand )। গোল বেধেছে অন্য জায়গায়। যে সংস্থার তরফ থেকে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এই বিল মিটিয়ে দেওয়ার আর্জি করা হয়েছিল, অভিযোগ সেই সংস্থাকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে পুলিশের অভিযোগ রুজু করা হয়েছে। দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Cricket affiliation of Uttarakhand) সাধারণ সম্পাদক মাহিম বর্মা, প্রশিক্ষক মনীশ ঝাঁ, সংস্থার মুখপাত্র সঞ্জয় গুসেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

দেরাদুনের এসএসপি ( Dehradun) জনমেজয় খাণ্ডুরি জানিয়েছেন, ‘দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আমরা গত তিনদিন মাহিম বর্মা, মনীশ ঝাঁ, সঞ্জয় গুসেন এবং উত্তরাখণ্ড ( Uttarakhand) ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রয়োজনে আগামীদিনে তাদের আরও জেরা করা হবে।’ শুধুমাত্র কলা খাওয়ার বিল ৩৫ লক্ষ টাকা-এই খবর প্রকাশের পর উত্তরাখণ্ডে তুমুল আলোড়ন। আর এই বিলের কথা প্রকাশ্যে আসে সংস্তার অডিট রিপোর্টে তৈরি করতে গিয়ে। সেই অডিট রিপোর্ট (Audit report))  অনুসারে, দুপুরে খাওয়ার জন্য খরচ হয়েছে ১, ৭৪, ০৭, ৩৪৬ টাকা। জলের বোতলের জন্য খরচ হয়েছে ২২ লক্ষ টাকা। আর কলা খাওয়ার জন্য খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। অডিট রিপোর্ট দেখে সকলের চোখ চড়কগাছে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ